২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অমিতাভ-অভিষেকের ‘স্ক্রিন অ্যাওয়ার্ডস’ জয়

১৯ তম কালারস স্ক্রিন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে পুরস্কার জয় করলেন বলিউডি অভিনেতা অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন। বাবা-ছেলে দু’জনেই একসঙ্গে পুরস্কার পাওয়ায় দারুণ আনন্দিত অমিতাভ। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক, বিডিনিউ জটোয়েন্টিফো রডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 10:03 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

‘বোল বচ্চন’ সিনেমায় ‘কমিক চরিত্রে’ অভিনয়ের জন্য পুরস্কৃত হন অভিষেক। আর টিনসেলের সিনিয়র অভিনেতা হিসেবে একটি বিশেষ পুরস্কার অর্জন করেন অমিতাভ।

এ ব্যাপারে ১৩ জানুয়ারি বিগবি টুইট করেন, ‘স্ক্রিন অ্যাওয়ার্ডস জিতে নিয়েছে বাবা-ছেলে দু’জনেই। অভিষেক সেরা কমিক চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছে আর আমাকে সম্মান জানানো হয়েছে ইন্ডিয়ান আইকনিক লিজেন্ড হিসেবে।’

৭০ বছর বয়সি অমিতাভ আরও বলেন, ‘আমি এর জন্য গর্ববোধ করছি। আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ।

১১ জানুয়ারির অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শাহরুখ খান, করণ জোহর এবং আয়ুষ্মান খুরানা।