পোষ মানানোর পাঁচ সরীসৃপ
পোষা প্রাণীর শখ তো তোমাদের অনেকেরই আছে। তোমাদের অনেকেই কুকুর, বিড়াল পোষো। অনেকের বাসায় পোষা পাখিরা দিনরাত কিচির-মিচির করে। অনেকের বাসার ছাদে গেলে খরগোশও দেখতে পাওয়া যায়। কিন্তু পোষা প্রাণী হিসেবে সাপ, গেকো কিংবা অন্য কোনো সরীসৃপের কথা ভেবে দেখেছো কখনো?
হ্যাঁ, সত্যি সত্যিই কিন্তু মানুষ সরীসৃপ পোষে। আর পোষা প্রাণী হিসেবে এগুলো খারাপও নয়, যেমন সুন্দর তেমনি নিরীহ। ভাবছো, বুঝি পাগল হয়ে গেছি; নইলে সাপ, কুমির- এদের কেউ নিরীহ বলে? আরে, যে সাপ বিষাক্ত, সে সাপকে পোষ মানাতে যাবো কেন! সেগুলোকে তো পোষ মানাবে সাপুড়েরা। তুমি পুষবে ছোট্ট সুন্দর দেখে নির্বিষ কোনো সাপ কিংবা শান্ত কোনো গেকো অথবা এমনি কোনো সরীসৃপ। পৃথিবীতে এরকম কত্তো সরীসৃপ আছে! আচ্ছা, আজকে এমনি কতোগুলো পোষ মানানোর উপযোগী সরীসৃপের গল্পই বলা যাক, কেমন?
কর্ন স্নেক
কর্ন স্নেকের আরেক নাম রেড র্যাট স্নেক। পোষা সাপ হিসেবে এই সাপটা খুবই ভাল-ভদ্র। কেন? এ সাপের বিষই নেই, আবার খায়ও না বেশি। এদিকে আকার-আকৃতিতেও তেমন বড়ো হয় না। তাই, প্রথম প্রথম সাপ পুষতে চাইলে, এই সাপটি বেছে নেয়াই ভালো। আর দেখতেও ভীষণ সুন্দর হয় সাপটি, নানা রঙের তো পাওয়া যায়-ই, গায়ে নানান প্যাটার্নও দেখা যায়।
আকার-আকৃতিতে ছোট হয় তা তো বললাম-ই, তবু বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, তোমাকে মাপটাই বলে দিচ্ছি; কর্ন স্নেক লম্বায় হয় মোটে ১.২-১.৮ মিটার। আর সপ্তাহে একটা ইঁদুর দিলেই ওর পুরো সপ্তাহ কেটে যায়। গড়ে প্রায় ২৩ বছর বাঁচে সাপটি। পাওয়া যায় আমেরিকার বিভিন্ন দেশে।
বল পাইথন
হ্যাঁ, নাম দেখে যা ভেবেছো, ঠিক তাই। এই পাইথন আফ্রিকার বিখ্যাত আর ভয়ংকর পাইথনেরই মাসতুতো ভাই। তবে কিনা, একদমই পুঁচকে সাইজের! আর পাইথনদের এই মাসতুতো ভাইদেরও বিষ নেই। তবে বিষ না থাকলে কী হয়েছে, দেখতে শুনতে বেশ সুন্দর। কাজে কাজেই, পোষা সরীসৃপ হিসেবে বল পাইথন বেশ ভালো।
তবে বল পাইথনের নাম নিয়ে বেশ মজা আছে। ওরা কখনো ভয় পেলে, বা বিরক্ত হলে গুটিয়ে বলের মতো হয়ে যায়; তাই ওদের নাম বল পাইথন। অবশ্য, ওদের আরো একটা নাম আছে; আর সে নামের কাহিনীটাও বেশ মজার। রাণী ক্লিওপেট্রার নাম শুনেছো না, মিশরের সেই বিখ্যাত সুন্দরী রাণী, যার রূপ দেখে প্রেমে পড়ে গিয়েছিলেন গ্রিক স¤্রাট জুলিয়াস সিজারও। ভাবছো, তাতে আর আশ্চর্য কী? আরে, জুলিয়াস সিজার তো আসছিলেন ক্লিওপেট্রার রাজ্য দখল করতে! আর ক্লিওপেট্রার প্রেমে পড়ে উল্টো সিজার মিশরেই থেকে গেলেন! বলা হয়ে থাকে, রাণী ক্লিওপেট্রার কব্জি জড়িয়ে যে সাপটা থাকতো, সেটাও একটা বল পাইথন। আর তাই এদেরকে রয়াল পাইথনও বলা হয়।
বল পাইথন আকারে কর্ন স্নেকের চেয়েও ছোট হয়; সাধারণত ৯০-১২০ সেন্টিমিটার। আর একবার ইঁদুর খেতে দিলে, তাই দিয়ে ওরা দু-এক সপ্তাহ কাটিয়ে দেয়।
তবে ওদের পোষা বেশ কষ্টকর। পশুপালনের জগতে তুমি যদি শিক্ষানবীশ হও, মানে নতুন নতুন পশুদের পোষ মানাতে শুরু করে থাকো, তবে ক্যামেলিওন না পোষাই ভালো। ওদের যেমন ভীষণ যত্ন নিতে হয়, তেমনি ওদেরকে বেশ বড়োসড়ো জায়গাতেও রাখতে হয়। খাবার নিয়ে অবশ্য তেমন চিন্তা নেই। মাছি, ঝিঁঝিপোকা, এইসব খায় ওরা। পাওয়া যায় আফ্রিকার মাদাগাস্কার থেকে শুরু করে আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাতেও।
এতোক্ষণ তো পোষ মানানোর উপযোগী পাঁচটি সরীসৃপের গল্প শুনলে। কোনোটা পছন্দ হয়ে গেছে নাকি? উহু, এতো তাড়াতাড়ি পছন্দ করাটা বোধহয় ঠিক হবে না। খুঁজে-পেতে দেখো, আরো কত্তো পোষ মানানোর উপযোগী সরীসৃপ আছে। সেগুলো হয়তো আরো বেশি সুন্দর, তোমার আরো বেশি পছন্দ হবে। তবে অবশ্যই দু’টো বিষয়ের প্রতি লক্ষ্য রাখবে; প্রথমত, যে প্রাণীকে পোষ মানাবে, সেটা যেন কোনোভাবে তোমারই ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়। আর দ্বিতীয়ত, তুমি যে প্রাণীকে পোষ মানাচ্ছো, সত্যি সত্যিই তুমি সে প্রাণীটার সব চাহিদা পূরণ করতে পারবে কিনা। ধরো, তুমি বল পাইথনই নিয়ে এলে। কিন্তু সেটাকে তো আর ভাত খাইয়ে রাখতে পারবে না, ওকে চাহিদামতো ইঁদুর বা তেমনি কোনো প্রাণী খেতে দিতেই হবে। নইলে ও যে না খেয়ে মারা পড়বে। আর যদি কোনভাবে বেঁচেও যায়, দেখতে আর তেমন সুন্দর নাদুসনুদুস থাকবে না। বল পাইথনটিরও ভীষণ কষ্ট হবে, আর সেই শুকনো হাড়-জিরজিরে বল পাইথন দেখতেও সুন্দর লাগবে না। সে কী আর ভালো হবে?
তবে আব্বু-আম্মুকে রাজি না করিয়ে আবার কিছু পালতে যেয়ো না যেন। পরে আব্বু-আম্মু বকে দিলে, আমার দোহাই পেড়ে কিন্তু কাজ হবে না, সে আগেই বলে রাখছি, হুহ!
