খলসে ও মাছরাঙা
জলের তলে দলে দলে নানা রঙের খলসে, রঙিন আঁশের উজ্জ্বলতায় পুকুর ওঠে ঝলসে।
জলের তলে দলে দলে
নানা রঙের খলসে,
রঙিন আঁশের উজ্জ্বলতায়
পুকুর ওঠে ঝলসে।
মাছরাঙা এক গাছের ডালে
রঙ দেখে যায় চমকি!
রঙ-করা খুব পাখির ডানা
মাছের চেয়ে কম কী?
উথালপাথাল লাফালাফি
খলসে মাছের ঝাঁক রে,
ঝুপুত ঝুপুত মাছরাঙাটা
মাছ তুলে নেয় আঁকড়ে।
