২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছোটবেলায় শেক্সপিয়ারারের চেহারা ছিলো হ্যারি পটারের মতো

শেক্সপিয়ারের কথা মনে হলেই আমাদের চোখে তার পরিনত বয়সের ছবি ভেসে উঠে। কারণ আমরা তার অন্য কোন বয়সের (শিশু বা কিশোরবেলার) কোন ছবি দেখিনি। তাই ছবি দেখে অন্তত বোঝার উপায় নেই শেক্সপিয়ার কিশোর বেলায় দেখতে কেমন ছিলেন। তবে সেই চেষ্টাই করতে গিয়েছিলেন এক আঁকিয়ে পুলিশ অফিসার। তিনি ছবি এঁকে দেখেছেন শেক্সপিয়ার কিশোর বেলায় দেখতে হ্যারি পটারের মতো ছিলো। আষাঢ়ে গল্প নয়, সত্যি বলছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 02:57 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- শেক্সপিয়ারের কথা মনে হলেই আমাদের চোখে তার পরিনত বয়সের ছবি ভেসে উঠে। কারণ আমরা তার অন্য কোন বয়সের (শিশু বা কিশোরবেলার) কোন ছবি দেখিনি। তাই ছবি দেখে অন্তত বোঝার উপায় নেই শেক্সপিয়ার কিশোর বেলায় দেখতে কেমন ছিলেন। তবে সেই চেষ্টাই করতে গিয়েছিলেন এক আঁকিয়ে পুলিশ অফিসার। তিনি ছবি এঁকে দেখেছেন শেক্সপিয়ার কিশোর বেলায় দেখতে হ্যারি পটারের মতো ছিলো। আষাঢ়ে গল্প নয়, সত্যি বলছি। পুলিশ কর্মকর্তা হলেও আঁকিয়ে হিসেবে বেশ সুনাম আছে ক্যাথি চার্লির। তিনি 'এজ প্রসেশন' পদ্ধতিতে শেক্সপিয়ারের কিশোর বেলার ছবি আঁকতে শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মুখমন্ডলের পরিবর্তন হয়। এই সাধারন জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি অতীতকে কল্পনায় নিয়ে আসার চেষ্টা করেন। আর এভাবেই একসময় তার ছবি আঁকা শেষ হয়। ছবি আঁকা শেষ হলেই দেখা যায় আসল ঘটনা। ক্যানভাসে ফুটে ওঠা কিশোর শেক্সপিয়ার আর কেউ নয় সে আমাদের খুব পরিচিত একজন। জেকে রাউলিং এর জনপ্রিয় চরিত্র হ্যারি পটার। মানে সিনেমার ড্যানিয়েল র‌্যাডক্লিফ। লন্ডনের শেক্সপিয়ার গ্লোব থিয়েটার স