সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম)- ডায়নোসর দেখেছ তুমি? অনেক অনেক বছর আগে তাদের বিলুপ্তি ঘটলেও বিখ্যাত নির্মাতা স্টিভেন স্পিলবার্গের হাত ধরে 'জুরাসিক পার্ক' চলচ্চিত্রের মাধ্যমে ফিরে এসেছিল তারা। এসে মন জয় করে গেছে সবার। ছবিটিতে পাখিদের মতো দেখতে যেসব ভয়ঙ্কর ডায়নোসর দেখানো হয়েছে সেগুলোর সঙ্গে আকৃতিগত দিক থেকে টার্কির অনেক বেশি মিল ছিল। তবে ডায়নোসরগুলোকে যত বড় বড় দেখানো হয়েছে তারা আসলে এত বড় ছিল না।
জুরাসিক পার্ক চলচ্চিত্রে যেসব ডায়নোসর দেখানো হয়েছে সেসব মানুষের চেয়ে আকারে অনেক বড়। তারা শিকারে পটু এবং খুবই চালাক। কিন্তু পাখির মতো যেগুলো দেখানো হয়েছে তাদের উচ্চতা তিন ফুট এবং ওজন ৩০ কেজি। এগুলোও অত্যন্ত চালাক প্রকৃতির।
চলচ্চিত্রে ডারনোসরের যে থাবা দেখানো হয়েছে তা অনেকটা বাস্তবের কাছাকাছি। তাদের থাবাগুলি ছিল কাস্তের মতো ধারালো নখযুক্ত। যা সহজেই শিকারকে আহত করতে পারত।
মিল থাকলেও যারা কখনো টার্কি দেখনি তারা টার্কির আকার আকৃতি দেখলে খানিকটা হতাশ হতে পার। কোথায় সেসব ভয়ঙ্কর ডায়নোসর আর কোথায় নিরীহ দর্শন টার্কি।
দি আমেরিকান মিউজিয়াম অব নেচারাল হিস্ট্রি এবং কলম্বিয়া ইউনিভার্সিটি ইন নিউ ইয়র্কের গবেষক এলান টার্নার ১৯৯৮ সালে মঙ্গোলিয়ায় যে ফসিল পাওয়া যায় তা বিশ্লেষন করে জানিয়েছেন, প্রাপ্ত ডায়নোসরের নমুনাতে পাখা ও ঝুটির অস্তিত্ব পাওয়া যায়। তাতে এটা প্রমান হয় তাদের বড় পালক ছিল।
মিউজিয়ামের কিউরেটর ড. মার্ক নারেল জানান, যদি এ ধরনের প্রাণী বেঁচে থাকত তবে তাদের খুবই অদ্ভুত দেখাতো।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এসএন/১৮৩৪ ঘ.
bdnews24