২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুমানিয়ার আকাশে সুপারম্যান

সিনেমার রূপালী পর্দায় সুপারম্যান দেখা যায় এটা কে না জানে। কিন্তু বাস্তবে সুপারম্যানকে কেউ দেখেছে এমন কথা কখনো শোনা যায়নি। তবে এরকম উদ্ভট ঘটনাও শেষ পর্যন্ত ঘটলো। আর ঘটনাটা ঘটেছে রুমানিয়ার এক গ্রামে। ওই গ্রামের অন্তত ২০জন দাবী করেছেন তারা সুপারম্যানের মতো কিছু একটাকে আকাশে উড়তে দেখেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 01:16 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

সেপ্টেম্বর ২০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সিনেমার রূপালী পর্দায় সুপারম্যান দেখা যায় এটা কে না জানে। কিন্তু বাস্তবে সুপারম্যানকে কেউ দেখেছে এমন কথা কখনো শোনা যায়নি। তবে এরকম উদ্ভট ঘটনাও শেষ পর্যন্ত ঘটলো। আর ঘটনাটা ঘটেছে রুমানিয়ার এক গ্রামে। ওই গ্রামের অন্তত ২০জন দাবী করেছেন তারা সুপারম্যানের মতো কিছু একটাকে আকাশে উড়তে দেখেছেন। রুমানিয়ার মেহেদিন্তি জেলার জেমেনি গ্রামের লোকজন জানান, তারা উজ্জ্বল নীল রঙের স্যুট পরিহিত একজনকে আকাশে উড়তে দেখেছে। যা দেখতে সুপারম্যানের মতো। আর এই ঘটনা এতোটাই আলোড়ন তুলেছে যে, পুলিশ পর্যন্ত তদন্ত করতে নেমেছে। পুলিশ অফিসার প্রতক্ষ্যদর্শী সবাইকে জিজ্ঞাসাবাদ করেছে। তারা সবাই প্রায় একই বর্ণনা দিয়েছে। স্থানীয় পুলিশ অফিসার ইয়ন অনুটা জানান, "আমরা বিভিন্ন বয়সের প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। তারা সবাই বিশ্বাসযোগ্য নাগরিক।" তিনি আরো বলেন, "তারা উজ্জ্বল পোশাক পড়া অদ্ভুত একটা কিছু আকাশে উড়তে দেখেছে। আমরা দেখতে চাই এরপর কী ঘটে।" ওই গ্রামের কন্সটেইন টোডার জানান, "তিনি সুপারম্যানের মতো একজনকে তার মাথার উপর দিয়ে আস্তে আস্তে উড়তে দেখেছেন। কিন্তু এটা থেকে কোন শব্দ বা ধোঁয়া দেখা যায়নি।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি