২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হীরা বসানো জুতা পাহারায় সাপ

নিরাপত্তাকর্মীর কাজটি বরাবর মানুষই করে এসেছে। অবশ্য রোবটের কথাও শোনা গেছে কালেভদ্রে। তাই বলে সাপ! তাহলে কি খেলনা সাপ? উহু! মোটেই তা নয়। লন্ডনের সুপারস্টোর 'হ্যারোডজ' সত্যি সত্যিই একজোড়া জুতা পাহারা দেয়ার জন্য একটি জীবন্ত সাপকে কাজে লাগিয়েছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 05:42 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

১১ সেপ্টেম্বর (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- নিরাপত্তাকর্মীর কাজটি বরাবর মানুষই করে এসেছে। অবশ্য রোবটের কথাও শোনা গেছে কালেভদ্রে। তাই বলে সাপ! তাহলে কি খেলনা সাপ? উহু! মোটেই তা নয়। লন্ডনের সুপারস্টোর 'হ্যারোডজ' সত্যি সত্যিই একজোড়া জুতা পাহারা দেয়ার জন্য একটি জীবন্ত সাপকে কাজে লাগিয়েছিলো। আর সাপ বলতে যেনতেন সাপ নয় একেবারে ইজিপশিয়ান কোবরা। ভয়ানক এ সাপটির নামও জমকালো 'সেড্রিক'। সাপটি যে জুতা জোড়া পাহারা দিয়েছে সেটি চুনি, পান্না ও হীরা বসানো। দাম মাত্র ৬০ হাজার পাউন্ড! 'হ্যারোডজ' এর মূখপাত্র সাপের পাহারা দেওয়ার বিষয়টির কথা স্বীকার করেছেন। যদিও তারা সন্দিহান ছিলেন সাপটি আদৌ চোর সনাক্ত করতে পারবে কিনা। শেষ পর্যন্ত অবশ্য কোন অঘটন ঘটেনি। পাহারার কাজ শেষে সাপটিকে যথারীতি তার মালিকের কাছে ফেরত দেয়া হয়েছে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এসএন/২৩৩৩ ঘ.