সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- স্পাইডারম্যান ভক্তরা খবরটা যে কীভাবে নেবে বুঝতে পারছি না। অনেকে হয়তোবা প্রথমে বিশ্বাসই করতে চাইবে না। কারন কল্পলোকের স্পাইডারম্যান আবার বাস্তবের মানুষের মতো বিয়ে করতে যাবে কেন। কিন্তু গুজব নয় সত্যি সত্যিই স্পাইডারম্যান অন্য আর দশটা মানুষের মতো বিয়ে করেছেন।
সিনেমার পর্দার স্পাইডারম্যানের আসল নামটা কি জানো তো? তার আসল নাম টবি ম্যাগুইরে। বয়স কিন্তু বেশী নয়, মাত্র ৩২। আর স্পাইডারম্যানের সঙ্গিনী হয়েছেন তার বহুদিনের প্রিয় বান্ধবী ৩০ বছর বয়স্ক জেনিফার মেয়ের। মঙ্গলবার আমেরিকার হাওয়াই দ্বীপে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
তাদের বিয়ের অনুষ্ঠানে অন্যান্য অনেকের মধ্যে উপস্থিত ছিলেন টাইটানিক খ্যাত নায়ক লিওনার্দো ডি ক্যাপ্রিও। দোয়া করো ওদের বিয়েটা যেনো সুখের হয়।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/২৩২২ ঘ.
bdnews24