সেপ্টেম্বর ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এই পৃথিবীতে সবারই একটি করে নাম আছে। কারও নাম বেশ শ্র"তিমধুর কারও বা বেশ খটমটে। এইসব নানান ধরনের নাম নিয়ে বেশ সমস্যায় পড়েছে ভেনিজুয়েলার নির্বাচনী কর্মকর্তারা। তারা ভোটার তালিকা তৈরি করতে গিয়ে 'সুপারম্যান' থেকে শুরু করে নানান অদ্ভুত অদ্ভুত নামের সন্ধান পেয়েছেন এবং এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষন করেছেন।
সরকারও বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং অচিরেই নিষিদ্ধ করতে যাচ্ছে এমন সব নাম যেগুলো কোন অর্থ বহন করে না, উচ্চারন খটমট এবং অসংলগ্ন।
ভালই হলো কি বল। সুপারম্যানতো সুপারম্যানই। মানুষের নাম কি কখনো 'সুপারম্যান' হতে পারে নাকি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/১৯১৭ ঘ.
bdnews24