২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০২ বছর বয়সে প্রাইমারী স্কুলে ভর্তির চিঠি

ভর্তি পরীক্ষা দিয়ে স্কুলে চান্স পেলে কার না ভালো লাগে। তারপর যদি চিঠি পাঠিয়ে জানানো হয় যে 'তুমি চান্স পেয়েছো, শীঘ্রই তোমাকে স্কুলে আশা করছি আমরা', তাহলে তো কথাই নেই। এমন ঘটনা ঘটলে মনে হয় তোমরা বেশ গর্ব করেই সবাইকে চিঠিটা দেখিয়ে বেড়াবে। কিন্তু তুমি ব্যাপারটাতে খুশি হলেও স্টিফানিয়া মেরিয়েন মোটেও খুশি হতে পারেননি। ঘটনাটা একটু খুলেই বলা যাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 02:28 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

আগস্ট ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভর্তি পরীক্ষা দিয়ে স্কুলে চান্স পেলে কার না ভালো লাগে। তারপর যদি চিঠি পাঠিয়ে জানানো হয় যে 'তুমি চান্স পেয়েছো, শীঘ্রই তোমাকে স্কুলে আশা করছি আমরা', তাহলে তো কথাই নেই। এমন ঘটনা ঘটলে মনে হয় তোমরা বেশ গর্ব করেই সবাইকে চিঠিটা দেখিয়ে বেড়াবে। কিন্তু তুমি ব্যাপারটাতে খুশি হলেও স্টিফানিয়া মেরিয়েন মোটেও খুশি হতে পারেননি। ঘটনাটা একটু খুলেই বলা যাক। মেরিয়েন একজন বেলজিয়ান মহিলা। এই বিধবা মহিলা সেন্ট-ক্যাটেলিজনি-ওয়েবার নামের এক জায়গায় বসবাস করেন। হঠাৎ একদিন তিনি স্থানীয় কাউন্সিল অফিস থেকে একটি চিঠি পেলেন। তাতে বলা হয়েছে, তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। বলা নেই কওয়া নেই হঠাৎ এরকম চিঠি পেয়ে তো মেরিয়ান অবাক। কারণ তার এখন ১০২ বছর বয়স চলছে। তিনি অনেক আগেই স্কুল শেষ করেছেন। সেই তিনি আবার কেন প্রাথমিক স্কুলে ভর্তি হতে যাবেন? তাই প্রথমে তিনি চিঠির আগা-মাথা কিছুই বুঝলেন না। স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পর সব রহস্য বোঝা গেল। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আসলে তারা ভুল করে এটা মেরিয়েনের কাছে পাঠিয়েছে। মেরিয়েন বলেন, "এতোদিন দ্বিতীয় শৈশবের কথা শুনেছিলাম কিন্তু চিঠি পেয়ে এখনো আমি বিস্মিত। আমি স্কুল অনেক আগেই শেষ করেছি। সেখানে আর দ্বিতীয়বার যেতে চাইনা।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/২০২৪ ঘ.