২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল খেলুড়ে ঘোড়া

এতদিন খবর শুনেছ যে রোবটরা ফুটবল খেলে। সেটা শুনে হয়তবা অনেকেই চোখ কপালে তুলেছিলে। এবার চোখ কোথায় তুলবে জানি না। ইদানিং ঘোড়ারাও ফুটবল খেলা শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2007, 11:52 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

আগস্ট ২৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম)- এতদিন খবর শুনেছ যে রোবটরা ফুটবল খেলে। সেটা শুনে হয়তবা অনেকেই চোখ কপালে তুলেছিলে। এবার চোখ কোথায় তুলবে জানি না। ইদানিং ঘোড়ারাও ফুটবল খেলা শুরু করেছে। কারিবা নামের ১৬ বছর বয়সী এই ঘোড়াটি বল যে শুধু পা দিয়ে লাথি দিতে পারে তা নয় রীতিমত ফুটবল খেলার নিয়মেই বলকে ছুড়ে মারতে পারে। ঘোড়াটির প্রশিক্ষক এমা জানান, "ঘোড়াটিকে প্রশিক্ষণ দেওয়ার আগে আমি ফুটবলাররা কীভাবে বল নিয়ন্ত্রন করে তা গভীরভাবে পর্যবেক্ষন করি। তারপর তাকে বলের সঙ্গে পরিচিত করে তুলি।" এমা আরো জানায়, ঘোড়াটি এখন বল ড্রিবল করতে পারে, পাস দিতে পারে, হেড করতে পারে। কি তুমিও তোমার পোষা প্রাণীটিকে ফুটবল খেলা শেখাবে নাকি? বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/১৭২৭ ঘ.