আগস্ট ২১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- চোখে ছোট্ট তিলের মতো কিছু পড়লেই মনে হয় যেন হাতি পড়েছে। সেটাকে চোখ থেকে না বের করা পর্যন্ত শান্তি হয় না। অথচ চীনের জিয়াও ঝু'র কান্ডটা দেখো, সে দিব্যি একটা কাঁচের টুকরো চোখের ভেতর নিয়ে ছয় বছর পার করে দিয়েছে।
ছয় বছর আগে জিনজিয়াং এ মারামারি সময় আহত হয় সে। একটা ভাঙ্গা বোতলের কাঁচের টুকরা ঢুকে যায় তার চোখে। সঙ্গে সঙ্গেই তার চোখে অপারেশন করা হয় এবং ডাক্তাররাও অপারেশন সাকসেসফুল বলে জানায়।
ঝু জানায়, "চোখ নিয়ে আমার তেমন কোন সমস্যা হয়নি কখনো, খালি মাঝে মাঝে একটু একটু করে পানি ঝড়তো। আমি ভেবেছিলাম অপারেশনের কারনেই হয়তবা এমনটা হচ্ছে।"
কিন্তু এক মাস আগে তার ডান চোখে প্রচন্ড ব্যাথা শুরু হয়। কিন্তু হাসপাতালের চিকিৎসকরা সেখানে অস্বাভাবিক কিছু খুঁজে পায় না। অবশেষে ডংনান চক্ষু হাসপাতালের চিকিৎসকরা তার চোখের ছয় সেন্টিমিটার গভীরে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার লম্বা একটি কাঁচের টুকরা খুঁজে পায়। তারা অপারেশন করে সেটা বের করে।
জিয়াও ঝু কাঁচের টুকরাটি স্যুভেনির হিসেবে রেখে দিয়েছে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/১৬১১ ঘ.
bdnews24