২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলে ভর্তি করাতে মেয়ের ধর্ম পরিবর্তন করাচ্ছে বাবা

বল সিং এর আদরের কন্যা মায়া। মেয়ের ভালোমন্দ নিয়ে সবসময়ই উদ্বিগ্ন থাকেন তিনি। এবার মেয়েকে একটা ভালো স্কুলে ভর্তি করাতে বাবা তার শিখ ধর্ম পরিবর্তন করে ক্যাথলিক হওয়ার চিন্তা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 12:23 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

আগস্ট ২১ (বিডিনউজটুয়েন্টিফোরডটকম) -- বল সিং এর আদরের কন্যা মায়া। মেয়ের ভালোমন্দ নিয়ে সবসময়ই উদ্বিগ্ন থাকেন তিনি। এবার মেয়েকে একটা ভালো স্কুলে ভর্তি করাতে বাবা তার শিখ ধর্ম পরিবর্তন করে ক্যাথলিক হওয়ার চিন্তা করছেন। মায়া কৌর এখন বিলিংহ্যামে সেন্ট পলস আরসি স্কুলে নার্সারিতে পড়ছে। আগামী মাসেই সেখানে তার পড়াশুনা শেষ হবে। এরপর তাকে ভর্তি হতে হবে প্রাইমারি স্কুলে। সেন্ট পলস আরসি স্কুলে প্রাইমারি পড়তে হলে তাকে অবশ্যই খৃষ্ট ধর্মের অনুসারী হতে হবে। এদিকে আশে পাশে আর তেমন কোন স্কুলও নেই যাতে মায়ার বাবা তাকে সেখানে ভর্তি করাতে পারে। মেয়েও সেই স্কুল ছেড়ে অন্য কোথাও যেতে চাইছে না কারন সেখানে তার অনেক বন্ধু বান্ধব। কাজেই সব কুল রক্ষা করতে মেয়েকে এখন ধর্মান্তরিত করার আয়োজন করছেন তিনি। বিডিনিউজটুয়ে্িটফোরডটকম/এসএন/ ১৮১৮ ঘ.