আগস্ট ১৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- শেক্সপিয়ারের নাম তো তোমরা অনেকেই শুনেছো। অনেকেই হয়তবা আবার তার নাটকও পড়েছো। কি বেশী কঠিন মনে হয়েছে বুঝতে? এবার আর সমস্যা নেই। সবার জন্য সহজবোধ্য করতে শেক্সপিয়ারের সবগুলো নাটক কমিক স্ট্রিপ আকারে প্রকাশিত হতে যাচ্ছে।
কমিকসগুলো প্রকাশ করবে ক্লাসিকাল কমিকস। আশা করা যাচ্ছে এর আঁকার কাজটুকু করবেন স্পাইডারম্যান সিরিজ যিনি এঁকেছিলেন তিনি।
কমিকসগুলোর সব মিলিয়ে তিনটি সংস্করন প্রকাশ করা হবে। প্রথম সংস্করণে সরাসরি শেক্সপিয়ারের ডায়লগ ব্যবহার করা হবে। দ্বিতীয় সংস্করণে সহজবোধ্য চলতি ইংরেজি ভাষা ব্যবহার করা হবে। আর তৃতীয় সংস্করণে ডায়লগ থাকবে খুবই কম। যতদূর সম্ভব ছবি এঁকেই ঘটনা বোঝানো হবে।
শিশু কিশোর এবং অল্প শিক্ষিত জনসাধারনের মাঝে শেক্সপিয়ারকে ছড়িয়ে দিতে এই উদ্দ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/১৯২০ ঘ.
bdnews24