আগস্ট ১৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- না আবার হ্যারি পটার লেখায় হাত দেননি জেকে রাউলিং। এবার তিনি লিখছেন একটি গোয়েন্দা উপন্যাস। এই সপ্তাহে তাকে স্কটল্যান্ডের এক ক্যাফেটরিয়ায় লেখালেখি করতে দেখা গেছে। শনিবার একটি ব্রিটিশ সংবাদপত্র এই তথ্য জানিয়েছে।
ইয়ান র্যাঙ্কিন নামে রাউলিং এর এক প্রতিবেশীর বরাত দিয়ে পত্রিকাটি জানায়, রাউলিংকে তিনি শহরের এক ক্যাফেতে লিখতে দেখেছেন। তার সঙ্গে আলাপ করে তিনি জানতে পেরেছেন রাউলিং এখন একটি গোয়েন্দা উপন্যাস নিয়ে ব্যস্ত।
যে ক্যাফেতে বসে এখন রাউলিং লিখছেন সেটাতে বসেই তিনি পটার সিরিজ লেখা শুরু করেছিলেন।
গোয়েন্দা উপন্যাস লেখা বিষয়ে রাউলিং এর কোন মন্তব্য পাওয়া যায়নি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/১৮২৭ ঘ.
bdnews24