২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির টিউবে করে নদীপথে ১৫০০ মাইল পাড়ি দিলেন চেং

মানুষের কতোরকম যে শখ থাকে তার কোন ইয়াত্তা নেই। কেউ আছে যাদের বিশ্ব ঘুরে দেখার খুব শখ। তাদের অনেকেই সাইকেলে, কেউ পায়ে হেঁটে, কেউ হুইল চেয়ারে দেশ বিদেশ ঘুরে মানুষের দৃষ্টি আকর্ষন করে। তবে কেউ গাড়ির টায়ারের ভিতরের টিউবে চড়ে ঘুরেছে এমনটা বোধহয় শোনা যায়নি। কিন্তু শখ বলে কথা। তাই চীনের চেং ইয়ানহুয়া ঠিক এভাবেই ১৫০০ মাইল নদীপথ পাড়ি দিয়ে তার শখ মেটালো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2007, 02:57 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

আগষ্ট ১৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মানুষের কতোরকম যে শখ থাকে তার কোন ইয়াত্তা নেই। কেউ আছে যাদের বিশ্ব ঘুরে দেখার খুব শখ। তাদের অনেকেই সাইকেলে, কেউ পায়ে হেঁটে, কেউ হুইল চেয়ারে দেশ বিদেশ ঘুরে মানুষের দৃষ্টি আকর্ষন করে। তবে কেউ গাড়ির টায়ারের ভিতরের টিউবে চড়ে ঘুরেছে এমনটা বোধহয় শোনা যায়নি। কিন্তু শখ বলে কথা। তাই চীনের চেং ইয়ানহুয়া ঠিক এভাবেই ১৫০০ মাইল নদীপথ পাড়ি দিয়ে তার শখ মেটালো। ৪১ বছরের চেং দীর্ঘ ৪৩দিন শুধু টিউবে করে ইয়াংসি নদী পাড়ি দিয়েছে। নদী পাড়ি দেবার সময় সে টায়ারের উপর কোনমতে বসেছিলো। তার হাতে ছিলো দুটো বৈঠা। যা দিয়ে সে একই সাথে তার আজব যানের গতি ও দিক ঠিক রাখতো। নদীর প্রচন্ড স্রোত আর বাতাসের সাথে যুদ্ধ করেছে সে এ ক'দিন। এভাবে সে তার নিজ শহর জিসহুয়া সিটি থেকে সাংহাই এ এসে পৌঁছায়। তবে শেষ মুহুর্তে একটু ঝামেলা ছাড়া তার কোন সমস্যা হয়নি। ওই যে কথায় বলে না, তীরে এসে তরী ডুবলো। চেং এর ভাগ্যেও ঠিক তাই ঘটেছে। হয়েছে কি, তার গন্তব্যে পৌঁছাতে যখন আর মাত্র এক ঘন্টার মতো বাকী তখন সাংহাই নদী পুলিশ তাকে তার আজব জলযান তীরে ভেড়াতে বাধ্য করে। পুলিশের অভিযোগ, চেং স্বাভাবিক জলযানের চলাচলে বাধার সৃষ্টি করছে। অবশ্য কিছুক্ষন পরেই তাকে পুলিশ ছেড়ে দেয়। তারপর চেং সাংহাই এ তার উদ্ভট জলযান নোঙর করে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/২০৫৩ ঘ.