আগষ্ট ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম)-- সাপ থাকবে সাপুড়ের ঝুড়িতে সেটাইতো স্বাভাবিক। কিন্তু সেটা যদি ভদ্রলোকের লাগেজের ভেতর থাকে তাহলেতো বিপত্তি হবেই। আর শুধুই কি সাপ, সঙ্গে আছে গিরিগিটি এবং কুমিরের ছানা। এসব নিয়ে কায়রো বিমানবন্দরে ধরা পড়েছে এক সৌদি আরবের নাগরিক।
ব্যাগ এসব ছানাপোনা দেখে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরাও বিস্মিত। কায়রো থেকে সৌদি আরব যাওয়ার পথে তার ব্যাগ তল্লাশি করে এসব পাওয়া যায়। বর্তমানে আটক ওই পাচারকারী জানায়, সরীসৃপ বহন করা যে মিশরে নিষিদ্ধ তা তিনি জানতেন না। সাপ, গিরগিটি আর কুমিরের ছানা তিনি নিয়ে যাচ্ছিলেন স্্েরফ বৈজ্ঞানিক গবেষণার জন্য।
তার ব্যাগে প্রায় ২৫০টি কুমিরে ছানা ছিল। নীলনদের দুর্লভ প্রজাতির এই কুমির ছানার এত বড় পাচার আর কখনো হয়নি বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়।
ছানাপোনাগুলো এখন অবশ্য কায়রোর চিড়িয়াখানায় বহাল তবিয়তে আছে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এসএন/ ঘ.
bdnews24