আগষ্ট ১৩, (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- তোমরা নিশ্চয় খুব মজা নিয়ে টেলিভিশনে স্কুবি ডু দেখো। ভেবো না শুধু তুমিই মজা পাও বড়রাও কিন্তু স্কুবি ডু দেখে তোমাদের মতো মজা পায়। তোমরা অনেকেই হয়তো স্কুবি ডু এবং তার সঙ্গীদের একদম সামনা সমানি দেখতে চাও। সে সুযোগও আসছে। শীঘ্রই স্কুবি ডু আসছে মঞ্চে।
প্রথমে লন্ডনে এর লাইভ স্টেজ শো হবে। পরে ইংল্যান্ডের অন্যান্য এলাকাতে এর শো হবে। টিকিটের দাম কতো জানো? মাত্র ১৪ পাউন্ড থেকে ২২ পাউন্ড। বাংলাদেশে আপাতত আসার কোন সম্ভবনা নেই। কিন্তু আশা রাখো একদিন নিশ্চয়ই আসবে। আর সেদিন তোমার প্রিয় চরিত্রদের দেখতে পাবে একেবারে কাছ থেকে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/ ২২৪১ ঘ.
bdnews24