আগস্ট ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- তুমি নিশ্চয়ই পোকেমন কার্টুন ও পোকেমনের কার্ড সংগ্রহ করতে খুব পছন্দ করো। অবশ্য তুমি একা নও পোকেমন সারা পৃথিবীতেই খুব জনপ্রিয়। পোকেমন ভক্তরা তোমার মতোই পোকেমন কার্ড সংগ্রহ করে নাওয়া খাওয়া ভুলে গিয়ে।
আর কার্ড সংগ্রহই বা করবে না কেন! হাতে পোকেমন কার্ড থাকা মানে অনেক ক্ষমতা। আর এসব কার্ড দিয়ে প্রতিবছর চলে নানান রকম প্রতিযোগিতা। আর তাতে অংশগ্রহন করতে সারা বিশ্ব থেকে ছুটে আসে প্রতিযোগীরা।
এই যেমন এবারের কথাই ধরো না, পোকেমন মাস্টারদের মেলা বসেছে হাওয়াই এর বিগ আইল্যান্ডে। প্রতিযোগীতাটির নাম পোকেমন ট্রেডিং কার্ড গেম ওয়ার্ল্ড চাম্পিয়নশিপ। কি মনে থাকবে তো? তিন দিনের এই প্রতিযোগিতা শুরু হয়েছে শুক্রবার। রোববার শেষ হবে এটি।
এ প্রতিযোগিতায় অংশ নিতে ২৮টা দেশ থেকে ১৯০ জন প্রতিযোগী এসেছে। তারা কেউই কিন্তু যা তা খেলোয়ার নয়, একেকজন পোকেমন বিষয়ে মাস্টার। তাদের মধ্যে লড়াইও হচ্ছে হাড্ডাহাড্ডি। দুটো গ্র"পে ভাগ হয়ে তারা লড়াই করছে। এক গ্র"প লড়াইয়ে বসেছে তাদের পোকেমন কার্ডের সংগ্রহ নিয়ে অন্য গ্র"প বসেছে গেম নিয়ে।
প্রতিযোগীদের মধ্য থেকে যারা শেষ পর্যন্ত টিকে থাকবে তাদের ১৬ জনের জন্য রয়েছে নানারকম উপহার আর টাকা। টাকার পরিমান কতো জানো? মোটমাট একলাখ আমেরিকান ডলার। শুধু তাই নয় চ্যাম্পিয়ন পোকেমন মাস্টার আগামী বছর অরল্যান্ডের প্রতিযোগিতায় আমন্ত্রন পাবে এবং সেই সাথে পাবে এক বাক্স নতুন পোকেমন কার্ড।
ক্যালিফোর্নিয়ার ১১ বছরের এরিখ ব্রায়ান অংশ নিয়েছে এই প্রতিযোগীতায়। সে জানালো, "সারাবিশ্ব থেকে আমার মতো অনেক পোকেমন ভক্ত এসেছে এখানে। আমাদের ভাষা আলাদা হলেও সবার কাছেই একই কার্ড। এটা আমার কাছে খুব মজা লাগছে।"
নিজেকে যদি পোকেমন মাস্টার মনে করো তাহলে আগামী বছর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করতে পারো।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/২৩৪৭ ঘ.
bdnews24