আগস্ট ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- খেলনা দিয়ে খেলতে কে না ভালোবাসে! তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা মনের মতো একটা খেলনা পেলে সব দিয়ে দিতে পারে। তারপর সারাদিন নাওয়া খাওয়া ভুলে শুধু খেলা আর খেলা। মা বাবা খেয়াল করে একটু বকুনি না দিলে খেলা ছেড়ে উঠতেই মন চায় না। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখছো তুমি যা নিয়ে খেলছো সেটা তোমার শরীরের কোন ক্ষতি করছে কিনা।
অবশ্য তোমার এসব না ভাববারই কথা। কিন্তু এখন থেকে একটু ভাবতে হবে তোমাকেও। তাতে তোমারই ভালো। কেন সে কথাই বলছি।
এই তো কদিন আগে চীন থেকে অনেকগুলো খেলনা আমদানী করেছিলো পেরু। ১৭০০টি বাক্সে ভর্তি এই খেলনার ওজন হবে প্রায় ৪০ টন। এ পর্যন্ত কোন সমস্যা নেই। সমস্যা হলো এই সব নিরীহ খেলনাগুলোতে পেরুর পুলিশ অনেক বেশী পরিমানে মার্কারী (পারদ), লেড, ক্যাডমিয়াম এবং বিষাক্ত কিছু উপাদান সনাক্ত করেছে। এসব পদার্থ শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত
bdnews24