২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এটসেট্রার রচনা প্রতিযোগিতার বিজয়ীরা দেশ গড়ার অঙ্গীকার করলো

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ করতে এটসেট্রা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড গত বছর আয়োজন করে 'বিজয় দিবস রচনা' প্রতিযোগিতা। শনিবার বেলা ১১টায় ধানমন্ডি এটসেট্রা আউটলেটে এ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 12:44 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগষ্ট ১১ (বিডিনিউজটুয়োন্টফোরডটকম) -- নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ করতে এটসেট্রা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড গত বছর আয়োজন করে 'বিজয় দিবস রচনা' প্রতিযোগিতা। শনিবার বেলা ১১টায় ধানমন্ডি এটসেট্রা আউটলেটে এ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রতিযোগীদের সবাই একযোগে দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও স্কলাস্টিকা প্রাইভেট লিমিটেডের চেয়ার পার্সন ইয়াসমিন মুর্শেদ। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের আগে তিনি শুভেচ্ছা বক্তব্যে বলেন,"মহান মুক্তিযুদ্ধ আমাদের বাঙালী জীবনের ঐতিহ্যের অংশ, আমাদের জাতীয় অহংকার। এ ব্যপারে নতুন প্রজন্মকে জানানো আমাদের সকলের দায়িত্বের মধ্যে পড়ে। এজন্যই আমরা এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছি। এবং ভবিষ্যতেও এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে।" রচনা প্রতিযোগিতায় ৩য় শ্রেনী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত 'ক' শাখা এবং ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্তকে 'খ' শাখায় বিভক্ত করা হয়। 'ক' শাখার বিজয়ীদের মধ্যে ১ম স্থান লাভ করে সানবীম স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী মনীষা আহমেদ, ২য় স্থান লাভ করে স্কলাস্টিকা স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র ইশরাক কিবরিয়া এবং ৩য় স্থান লাভ করে সিদ্দিকি'স ইন্টারন্যাশনাল