আগস্ট ০৯, (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- টম অ্যান্ড জেরি সম্পর্কে নতুন করে কি আর বলবো। টিভিতে টম আর জেরির কর্মকান্ড শুরু হলে সব কাজ ফেলে তোমরা নিশ্চয়ই সবাই বসে যাও টিভির সামনে। দুজনের বন্ধুত্বসুলভ দুষ্টামি দেখতে দেখতে হেসে গড়িয়ে পড়াটা খুবই স্বাভাবিক ঘটনা।
টম অ্যান্ড জেরির ভক্তদের জন্য একটা সুসংবাদ আছে। এর নির্মাতা প্রতিষ্ঠান প্রকাশ করতে যাচ্ছে টম অ্যান্ড জেরির ডিভিডি সংস্করণ। ইতিমধ্যে অবশ্য দুটি ডিভিডি সংস্করণ প্রকাশিত হয়েছে।
তাই এখন আর টিভিতে কখন টম অ্যান্ড জেরি হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে না। যখন খুশি দেখতে পারবে ঝকঝকে নিখুঁত প্রিন্টের টম অ্যান্ড জেরির নতুন কর্মকান্ড। ডিভিডির সংস্করণের এই তৃতীয় পর্ব ৩৫টি ক্লাসিক কার্টুন দিয়ে সাজানো হয়েছে।
আশা করা যাচ্ছে সেপ্টেম্বরের ১১ তারিখে সেটা বাজরে আসবে। তো ততদিন পর্যন্ত একটু অপেক্ষা করো।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/২২৩৯ ঘ.
bdnews24