২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির ইঞ্জিনে বিড়ালছানা

বিড়ালছানারা ঘরের ভেতর থাকবে সেটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু তা না থেকে যদি গাড়ির ইঞ্জিনের মধ্যে বসে থাকে তাহলে তো বিপত্তি ঘটবেই। আর শেষ পর্যন্ত ঠিক তাই ঘটেছে। তোমাদের তাহলে ঘটনাটা খুলেই বলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2007, 04:40 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

আগস্ট ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিড়ালছানারা ঘরের ভেতর থাকবে সেটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু তা না থেকে যদি গাড়ির ইঞ্জিনের মধ্যে বসে থাকে তাহলে তো বিপত্তি ঘটবেই। আর শেষ পর্যন্ত ঠিক তাই ঘটেছে। তোমাদের তাহলে ঘটনাটা খুলেই বলি। হয়েছে কি সেদিন শোন, ভিক্টর গালাচার হাইওয়েতে গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ এক বিকট শব্দে অন্তরাত্মা কেঁপে উঠলো তার। এই বুঝি অ্যাকসিডেন্ট হলো। কিন্তু ওই শব্দ ছাড়া আর কিছুই ঘটলো না। শব্দটা কেন হলো তাও বুঝতে পারলেন না। গাড়ি নিয়ে বের হওয়ার সময়তো সব ঠিকঠাকই ছিলো। গাড়ি থামিয়ে তদন্ত শুরু করলেন তিনি। ভালো ভাবে খুঁজতেই গাড়ির ইঞ্জিনের নিচে খুঁজে পেলেন একটি বিড়ালছানা। ছানাটির বয়স আট সপ্তাহের মতো। গাড়ি চলার সময় কিছু একটাতে চাপ দেওয়ার কারনেই ওই শব্দ। বেচারার আর কি দোষ। গাড়ি নিয়ে একটু আধটু কৌতুহলতো তার হতেই পারে। তারপর আর কি! ভিক্টর বিড়ালছানাটিকে গাড়ির সামনের সিটে বসিয়ে নিয়ে গেলেন ডাক্তারের কাছে। ছানাটি দিব্যি সুস্থ আছে বলে জানায় ডাক্তার। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/২১১৩ ঘ.