২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোলার কোস্টারে চড়ে থাকার রেকর্ড

রোলার কোস্টারে চড়তে তো অনেক মজা তাই না! তোমাদের অনেকেরই হয়তো পার্কে গিয়ে রোলার কোস্টারে চড়ার অভিজ্ঞতা আছে। কেউ কেউ অবশ্য ব্যাপক ভয়ও পায় রোলার কোস্টারে চড়তে। তবে যাই হোক না কেন জীবনে অন্তত একবার রোলার কোস্টারে না চড়লে এই অভিজ্ঞতা বলে বোঝানো খুবই মুশকিল। এটা অন্যরকম এক অভিজ্ঞতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 12:35 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

আগস্ট ০৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- রোলার কোস্টারে চড়তে তো অনেক মজা তাই না! তোমাদের অনেকেরই হয়তো পার্কে গিয়ে রোলার কোস্টারে চড়ার অভিজ্ঞতা আছে। কেউ কেউ অবশ্য ব্যাপক ভয়ও পায় রোলার কোস্টারে চড়তে। তবে যাই হোক না কেন জীবনে অন্তত একবার রোলার কোস্টারে না চড়লে এই অভিজ্ঞতা বলে বোঝানো খুবই মুশকিল। এটা অন্যরকম এক অভিজ্ঞতা। ঘটনা শোন, রোলার কোস্টারে সবচেয়ে বেশী সময় চড়ে থেকে রেকর্ড গড়েছেন এক আমেরিকান। পেশায় তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ৪৮ বছর বয়স্ক রিচার্ড রড্রিগেজ মঙ্গলবার মধ্যরাতে পূর্ববর্তী রেকর্ড ভেঙ্গে দিয়েছেন। এর আগের রেকর্ডটা ছিলো একটানা নয় দিন ১২ ঘন্টা রোলার কোস্টারে চড়ে থাকা। রেকর্ড ভেঙ্গে ফেললেও রড্রিগেজ এখনো থামেননি। তিনি তার রোলার কোস্টার ভ্রমন চালিয়েই যাচ্ছেন। বোঝ কি অবস্থা। তিনি আবার কি বলছেন শোন, "ছোটবেলায় আমি রোলার কোস্টার চড়তে খুব ভয় পেতাম। কিন্তু বড় হয়ে ধীরে ধীরে এটাকে ভালোবেসে ফেলি। এখন আমার মনে হচ্ছে আমি আরো এক সপ্তাহ এই রোলার কোস্টারে কাটিয়ে দিতে পারবো। আমি চাই ভবিষ্যতে কেউ যাতে আমার রেকর্ড ভাঙ্গতে না পারে।" রিচার্ড যে রোলার কোস্টারে করে এই রেকর্ড করছেন সেটা ইউরোপের সবচেয়ে উঁচু রোলার কোস্টার। ব্ল্যাকপুল প্লেজার বিচে অবস্থিত এই কোস্টারটি ঘন্টায় ৬০ মাইল গতিতে চলে। এক ঘন্টায় ১৬ টি রাইড হিসাবে রিচার্ড ইতিমধ্যেই ৪১২৬ মাইল ভ্রমণ করেছেন এই কোস্টারে করে। রিচার্ড ওই কোস্টারে করে ঘুরতেই ঘুরতেই পান করছেন, খাচ্ছেন এবং ঘুমাচ্ছেন। গিনেজ বুক অফ রেকর্ড এর লোকজন ইতিমধ্যেই সেখানে হাজির হয়েছে। তারা রিচার্ডকে প্রতি ঘন্টায় পাঁচ মিনিটের একটি বিরতি নেওয়ার অনুমতি দিয়েছেন। অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে রিচার্ড বলেছেন, "এই কয়েকদিনে অনেক ঝড় বৃষ্টি গেছে আমার উপর দিয়ে। আর দিনের বেলায় কড়া রোদতো আছেই। তবে সবচেয়ে বেশী ঝামেলা করছে প্রচন্ড বাতাস।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/১৮২৯ ঘ.