আগস্ট ০৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- তোমার বাবা মা তো তোমাকে অনেক অনেক ভালোবাসে। শুধু তাই না তারা তোমাকে অন্য যে কারো চেয়ে একটু বেশীই আদর করে। তোমার যে কোন অসুখে তারা কতটা কষ্ট পায় সেটা তো জানোই। কিন্তু জানো কি অন্যান্য প্রানীও তাদের সন্তানকে ভালোবাসে, প্রয়োজনে তাদের জন্য সব কিছু করতে পারে। কি বিশ্বাস হচ্ছে না, তাই না? আচ্ছা তাহলে হাউহুয়ার গল্পটাই তোমাদের শুনিয়ে দিই।
চংকিং শহরের একটা কুকুর মায়ের নাম হাউহুয়া। এইতো কদিন আগে এক ছোট্ট দ্বীপে সে চার চারটি বাচ্চা দিয়েছে। আর এই বাচ্চা নিয়েই যত বিপত্তি। কারন ওই দ্বীপে কুকুর ছানার জন্ম হলেও সেখানে খাবার দাবারের বড্ড অভাব। তাই হাউহুয়াকে তার আদরের ছানাদের কথা চিন্তা করে প্রতিদিন প্রায় ৪কিলোমিটার পানিপথ সাঁতার কেটে পারি দিতে হচ্ছে। কি এখনো বিশ্বাস হচ্ছে না!
হাউহুয়া প্রতিদিন ১.২ কিলোমিটার পথ সাতরে দ্বীপে গিয়ে তার চারটি ছানাদের যত
bdnews24