২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার দাঁত দিয়ে নখ কাটুরেদের জন্য চিকিৎসা কেন্দ্র

নেইলকাটার নামক যন্ত্রটা কি তোমার কখনোই প্রয়োজন হয় না? দাঁতই কি তোমার নেইলকাটার? মনের অজান্তে কুট কুট করে কাটতে থাকো নখ সময় পেলেই? আর এই বাজে স্বভাবটার জন্য কি প্রতিনিয়তই মায়ের কাছ থেকে তোমার বকুনি খেতে হয়? (অবশ্য দাঁত দিয়ে নখ কাটা যে কত আরামের বিষয় তা মা বুঝবেন কীভাবে।)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 09:31 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

আগস্ট ০৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- নেইলকাটার নামক যন্ত্রটা কি তোমার কখনোই প্রয়োজন হয় না? দাঁতই কি তোমার নেইলকাটার? মনের অজান্তে কুট কুট করে কাটতে থাকো নখ সময় পেলেই? আর এই বাজে স্বভাবটার জন্য কি প্রতিনিয়তই মায়ের কাছ থেকে তোমার বকুনি খেতে হয়? (অবশ্য দাঁত দিয়ে নখ কাটা যে কত আরামের বিষয় তা মা বুঝবেন কীভাবে।) যাই হোক এসব আজে বাজে কথা বাদ দিয়ে এবার কাজের কথায় আসি। তুমি যদি এই স্বভাবটা ত্যাগ করতে চাও তাহলে তোমার জন্য সুখবর। নখ কাটার স্বভাব ত্যাগ করানোর জন্য চালু হতে যাচ্ছে চিকিৎসা কেন্দ্র। নেদারল্যান্ড এক্ষেত্রে পথিকৃত। আগামী মাসে সেদেশেই প্রথম চালু হতে যাচ্ছে দাঁত দিয়ে নখ কাটুরেদের চিকিৎসা কেন্দ্র। নতুন এই চিকিৎসা কেন্দ্রের পরিচালক অ্যালান রেমন্ড জানিয়েছে, সে এবং তার দল এমন এক চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছে যাতে নখ কাটুরের দল কোন ভাবেই আর দাঁত দিয়ে নখ কাঁটতে পারবে না। তিনি বলেন, "দাঁত দিয়ে নখ কাটার এই সমস্যাকে এর আগে কেই এত গুরুত্ব দিয়ে দেখেনি। আমরা দিয়েছি। দাঁত দিয়ে নখ কাটার ফলে নানা ধরনের রোগ জীবাণু আমাদের মধ্যে প্রবেশ করে রোগ বাধিয়ে তোলে। আমরা আশা করছি পৃথিবীর অনেক দেশ থেকেই এই সমস্যায় আক্রান্ত লোকজন এখানে চিকিৎসা নিতে আসবে। এর পরীক্ষামূলক চিকিৎসায় আমরা শতভাগ সফলতা পেয়েছি। মাত্র চার সপ্তাহেই এই অভ্যাস ত্যাগ করা যায়।" ইনস্টিটিউট ফর প্যাথোলজিকাল অনিকোফ্যাগির গবেষণায় দেখা গেছে, নেদারল্যান্ডের প্রায় দুই মিলিয়ন লোক দাঁত দিয়ে নখ কাটে। তার মধ্যে শতকরা ১৫ ভাগ প্রাপ্তবয়স্ক, ৩৩ ভাগ কিশোর কিশোরী এবং বাকী ৪৫ ভাগ শিশু। এর চিকিৎসা হিসাবে চিকিৎসকরা দুই হাতে একটি বিশেষ ডিভাইস লাগিয়ে দেবেন। এতে স্বাভাবিক কাজ কর্মে কোন সমস্যা না হলেও নখ কাটা যাবে না কোন মতেই। ওই ডিভাইসের পাশাপাশি রোগিকে দেওয়া হবে বিশেষ থেরাপি ও কাউন্সেলিং। কি, নিজে নিজেই এই বাজে অভ্যাসটা ত্যাগ করবে নাকি হাতে লাগিয়ে দিতে হবে ওই বিশেষ ডিভাইস? বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/১৫২৮ ঘ.