২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেটে তিন গোয়েন্দার বই

যে কোন ঘটনায় রহস্যের সন্ধান করা যাদের স্বভাব আর একটু চিন্তিত হলেই যারা নিচের ঠোটে চিমটি কাটে, তারা যে তিন গোয়েন্দার ভক্ত সেটা চোখ বন্ধ করেই বলে দেয়া যায়। তিন গোয়েন্দার কথা খেয়াল আছে তো! ওই যে কিশোর পাশা, মুসা আমান আর রবিন মিলফোর্ড, যারা নিত্য নতুন রহস্যের সমাধান করে বুদ্ধি আর সাহস দিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 04:35 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

আগস্ট ০৬, (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- যে কোন ঘটনায় রহস্যের সন্ধান করা যাদের স্বভাব আর একটু চিন্তিত হলেই যারা নিচের ঠোটে চিমটি কাটে, তারা যে তিন গোয়েন্দার ভক্ত সেটা চোখ বন্ধ করেই বলে দেয়া যায়। তিন গোয়েন্দার কথা খেয়াল আছে তো! ওই যে কিশোর পাশা, মুসা আমান আর রবিন মিলফোর্ড, যারা নিত্য নতুন রহস্যের সমাধান করে বুদ্ধি আর সাহস দিয়ে। জানি জানি তোমরা অনেকেই বাবা মায়ের চোখ ফাকি দিয়ে সারাদিন লেগে থাকে তিন গোয়েন্দা বইয়ের পেছনে। তোমাদের আর দোষ কি! এমন মজা আর রোমাঞ্চে ভরা বই পড়তে কার না ভালো লাগে। মনে হয় যেনো তিন গোয়েন্দার সাথে সাথে তুমি নিজেই রহস্যের সমাধান করলে। তাই প্রিয় লেখক রকিব হাসানের 'তিন গোয়েন্দা' সিরিজের বই পড়তে বসলে শেষ না করে উঠা যায় না। তোমাদের জন্য একটা সুখবর আছে। এখন তুমি তিন গোয়েন্দার বেশ কিছু বই ইন্টারনেটে পড়তে পারবে বিনামুল্যে। চাই কি তুমি সেগুলো ডাউনলোড করে নিজের সম্পত্তি করে রেখে দিতে পারো। জানতে চাও ওয়েব ঠিকানাটা? জানিয়ে দিচ্ছি কিন্তু শর্ত হচ্ছে পড়া ফাঁকি দিয়ে তিন গোয়েন্দার বই পড়তে পারবে না। রাজি থাকলে এক্ষুনি লগ অন করো এই ঠিকানায়: http://www.esnips.com/web/TinGoyendaCollection বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/ ২২২৫ ঘ.