আগস্ট ০৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- স্পাইডারম্যান দেখেছো তো! খুবই চমৎকার না! কি সুন্দর জাল বানিয়ে স্পাইডারম্যান উঠে পড়ে উঁচু উঁচু বিল্ডিংয়ে। তোমারওতো এরকম হতে ইচ্ছে করে তাই না? তার মানে দাড়াচ্ছে এই মাকড়শামানব মানে ওই স্পাইডারম্যান তোমার খুবই প্রিয়।
স্পাইডারম্যান মুভি দেখে ঘুমে জাগরনে তোমার চারপাশে সবসময় স্পাইডারম্যানের ছায়া ঘুরে বেড়ায়, তাই না? এখন মনে করো তোমাকে যদি বলা হয় স্পাইডারম্যানের পরবর্তী মুভির জন্য নতুন কাহিনী লিখে দিতে, তাহলে কি করবে তুমি? অবাক হয়ো না, এটা সত্যি ঘটনা। স্পাইডারম্যানের চতুর্থ পর্ব লেখার জন্য লেখক খোজা হচ্ছে।
জানুয়ারীতে খবর বেরিয়েছিলো, ডেভিড কোয়েপ চিত্রনাট্য লিখছেন স্পাইডারম্যান চতুর্থ পর্বের। ইনি আবার স্পাইডারম্যান প্রথম পর্বের চিত্রনাট্য লিখেছিলেন। শুধু স্পাইডারম্যানই না কোয়েপ ওয়ারস অব দ্য ওয়ার্ল্ড, জুরাসিক পার্ক, প্যানিক রুম, দ্য লস্ট ওয়ার্ল্ড, মিশন ইম্পসিবল ইত্যাদি জনপ্রিয় মুভিরও চিত্রনাট্যকার।
স্পাইডাম্যানের প্রযোজনা সংস্থা জানিয়েছে কোয়েপ এই পর্বের চিত্রনাট্য লিখছেন না। তাই কর্তৃপক্ষ নতুন লেখক খুজছে। কি তুমি লিখতে চাও? তাহলে এখনই যোগাযোগ করো। তবে তার আগে স্পাইডারম্যানের তিনটি পর্বই দেখে নেওয়া ভালো।
সেখানেও একটা সুখবর আছে। বড় পর্দায় স্পাইডারম্যান-৩ দেখতে চাইলে এক্ষুনি চলে যাও বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। বড় পর্দায় দেখার মজাই আলাদা। কি বল?
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/২২১০ ঘ.
bdnews24