২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যেভাবে এলো বন্ধুদিবস

আমরা কেউ কেউ একটু অসামাজিক হলেও বেশীর ভাগই কিন্তু সামাজিক। আর এ কারনে প্রতি মুহুর্তে প্রতি কাজে আমাদের প্রয়োজন বন্ধু। তাই সেই প্রাচীন কাল থেকেই একজন আরেকজনের বন্ধু হয়েছে। বন্ধু দিবসের ইতিহাসের কথা বলতে গেলে আদিম মানুষের এই ইতিহাসকে বাদ দেয়া যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2007, 04:31 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

আগস্ট ০৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আমরা কেউ কেউ একটু অসামাজিক হলেও বেশীর ভাগই কিন্তু সামাজিক। আর এ কারনে প্রতি মুহুর্তে প্রতি কাজে আমাদের প্রয়োজন বন্ধু। তাই সেই প্রাচীন কাল থেকেই একজন আরেকজনের বন্ধু হয়েছে। বন্ধু দিবসের ইতিহাসের কথা বলতে গেলে আদিম মানুষের এই ইতিহাসকে বাদ দেয়া যাবে না। তবে বর্তমানে বিশ্বের অনেক দেশ যে বন্ধু দিবস পালন করছে সেটার ইতিহাস কিন্তু খুব বেশী দিনের নয়। এক কথায় বলতে গেলে ১৯৩৫ সালে আমেরিকান কংগ্রেস প্রতি বছর আগষ্ট মাসের প্রথম রবিবারকে জাতীয় বন্ধু দিবস হিসেবে স্বীকৃতি দেয়। তারপর থেকেই সারাবিশ্বে এটা জনপ্রিয় একটি দিবস। তুমি তোমার বন্ধুদের অনেক অনেক পছন্দ করো আর অনেক অনেক ভালোওবাসো, তাই না? তাহলে তোমার বন্ধুদের সবাইকে এই দিবসের শুভেচ্ছা দিও। আর একটা কথা, বছরের বাকি ৩৬৪ দিন ওদেরকে ভুলে থেকো না যেনো। কারন ওই কদিন বন্ধু দিবস না হলেও কিন্তু শত্র" দিবস নয়। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/২২২১ ঘ.