আগস্ট ০১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অ্যানিমেশন মুভি 'শ্রেক' এর কথা কি আর বললো! মুভিটি যারা দেখেছ তারা তো জানোই কি চমৎকার এই মুভিটি। আর যারা এখনো দেখেনি তাদের জন্য আফসোস করা ছাড়া আর কি করা যেতে পারে। যে এই মুভিটির এক পর্ব দেখেছে সে আরেক পর্বের জন্য অপেক্ষা করবেই করবে। তাদের জন্য জানাচ্ছি আগামী ২০১০ সালে আসছে শ্রেকের চতুর্থ পর্ব। খবর বিদেশী ওয়েবসাইটের।
এ বছরের মে মাসে প্রকাশিত হয়েছিলো শ্রেকের তৃতীয় পর্ব। শ্রেকের নির্মাতা প্রতিষ্ঠান ড্রিম ওয়ার্কস অ্যানিমেশন ইতিমধ্যে ২০১০ সালের মে মাসের মধ্যে তাদের পরবর্তী শ্রেকের কাজ শেষ করার প্রতিশ্র"তি দিয়েছে। তারিখ হচ্ছে ২১ মে, ২০১০। শ্রেক ভক্তরা একটু ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে এবার। মোটে তিন বছর, তাই না। ভালো কিছু পেতে হলে তো একটু অপেক্ষা করতে হবেই।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/১৮৩৩ ঘ.
bdnews24