২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু একাডেমীতে 'এসো আঁকি স্বদেশের মুখ'

ঋতু বৈচিত্রের ছবিতে বন্যার ছবি এঁকে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ভিকারুন্নিসা নুন স্কুলের চতুর্থ শ্রেণীর আখি আলীম। কারন তার ছবিতে পানির মধ্যে যে মেয়েটি হাবুডুবু খাচ্ছে সেটা নাকি সে নিজেই। এরকম অসংখ্য বুদ্ধিদীপ্ত ছবি এঁকেছে বুধবার শিশু একাডেমী প্রাঙ্গনে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার ক্ষুদে আঁিকয়েরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 02:34 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগষ্ট ০১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ঋতু বৈচিত্রের ছবিতে বন্যার ছবি এঁকে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ভিকারুন্নিসা নুন স্কুলের চতুর্থ শ্রেণীর আখি আলীম। কারন তার ছবিতে পানির মধ্যে যে মেয়েটি হাবুডুবু খাচ্ছে সেটা নাকি সে নিজেই। এরকম অসংখ্য বুদ্ধিদীপ্ত ছবি এঁকেছে বুধবার শিশু একাডেমী প্রাঙ্গনে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার ক্ষুদে আঁিকয়েরা। বাংলাদেশের ঋতু বৈচিত্রের সৌন্দর্য তুলে ধরতে শিশু সংগঠন 'শিশুদের জন্য' এবং দৈনিক পত্রিকা সমকালের 'সুহৃদ সমাবেশ' এর যৌথ আয়োজনে শিশু একাডেমি প্রাঙ্গনে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নিয়মিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এবারের বিষয় ছিল, এসো আঁকি স্বদেশের মুখ। শিশু থেকে ৩য় শ্রেণী 'ক' গ্র"প, ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণী 'খ' গ্র"প এবং ৭ম থেকে ১০ম শ্রেণী 'গ' গ্র"প -- এরকম তিনটি গ্র"পে ভাগ করে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সমাজের সুবিধাবঞ্চিত এবং প্রতিবন্ধী শিশুরাও অংশগ্রহন করে। আর এই ঝুম বর্ষায় শিশুদের বর্ষার গল্প শোনাতে উপস্থিত ছিলেন অভিনেত্রী দিলারা জামান। তিনি তার গল্পে শৈশবের বর্ষনমূখর দিনগুলিকে হাজির করেন সবার সামনে। চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি বেলা তিনটায় আরম্ভ হয়। এর ফলাফল ঘোষনা করা হবে পরে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এসএন/ ১০৩০ ঘ.