২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ইচ্ছা বাস ড্রাইভার হবে

বড় হয়ে তোমরা কে কি হবে সেটা নিশ্চই অনেকে ঠিক করে রেখেছ? তার ভেতর আইসক্রিমওয়ালা, চটপটিওয়ালা, রেলগাড়ির ড্রাইভারও তো অনেকে হতে চাও তাই না। আগেই বলে রাখি বড় হয়ে কিন্তু কেউই এসব হতে চায় না। বড় হয়ে সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, মহাকাশচারী ইত্যাদি হতে চায়। তবে ক্যারিবিয় দেশ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রধানমন্ত্রী কিন্তু এই বয়সে এসেও সত্যি সত্যিই বাস ড্রাইভার হতে চায়। বেশ মজার ইচ্ছাই বটে, কি বল?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 08:38 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

জুলাই ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম)- বড় হয়ে তোমরা কে কি হবে সেটা নিশ্চই অনেকে ঠিক করে রেখেছ? তার ভেতর আইসক্রিমওয়ালা, চটপটিওয়ালা, রেলগাড়ির ড্রাইভারও তো অনেকে হতে চাও তাই না। আগেই বলে রাখি বড় হয়ে কিন্তু কেউই এসব হতে চায় না। বড় হয়ে সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, মহাকাশচারী ইত্যাদি হতে চায়। তবে ক্যারিবিয় দেশ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রধানমন্ত্রী কিন্তু এই বয়সে এসেও সত্যি সত্যিই বাস ড্রাইভার হতে চায়। বেশ মজার ইচ্ছাই বটে, কি বল? এইতো কয়েকদিন আগে এক জনসভায় তিনি তার এই ইচ্ছা ব্যক্ত করেছেন। দ্বিতীয় বারের মতো প্যাট্রিক ম্যানিং দেশটির প্রধানমন্ত্রী হলেও সেই ছোটবেলায় পোষন করা ইচ্ছাটার বাস্তবায়ন করতে পারেননি এতদিন। ছোট্টবেলা থেকেই নাকি তিনি স্বপ্ন দেখতেন বড় হয়ে তিনি একটি বিশাল বাস চালিয়ে এক শহর থেকে আরেক শহরে যাচ্ছেন। ত্রিনিদাদ এক্সপ্রেস পত্রিকাকে তিনি জানিয়েছেন, আমার মৃত্যুর আগে আমি এই ইচ্ছাটা বাস্তবায়ন করে যেতে চাই। ইচ্ছাটা প্রধানমন্ত্রীর হলেও তাতে বাধ সেধেছে দেশটির পাবলিক ট্রান্সপোর্ট কর্পোরেশনের প্রধান নির্বাহী ভিন্সেন্ট লিন্স। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী হোক আর যেই হোক বাস চালানোর প্রয়োজনীয় কাগজপত্র পেতে তাকে অন্তত এক মাস অপেক্ষা করতে হবে। এর ভেতর তাকে ভারী যানবাহন চালানোর লাইসেন্স পেতে হবে। কেবল এই লাইসেন্স থাকলেই তিনি পরিবহন কর্পোরেশনে বাস চালানোর অনুমতির জন্য আবেদন করতে পারবেন। কর্পোরেশন যদি লাইসেন্স দেয় তবেই তিনি বাস নিয়ে রাস্তায় নামতে পারবেন। তো বুঝতেই তো পারছ, ইচ্ছা পূরনে কিন্তু অনেক হ্যাপা। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/ ১৪২০ ঘ.