২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পটার উন্মাদনা এখন কমতির দিকে

হ্যারি পটারকে নিয়ে উন্মাদনার কথা নতুন করে কিছু বলার নেই। সারা বিশ্বই মেতে উঠেছিলো পটারকে নিয়ে। ভারতে সেই উন্মাদনা এখন কমতির দিকে। সেদেশের বই বিক্রেতারা জানাচ্ছেন, পটারময় বাজার এখন আবার স্বভাবিক অবস্থায় ফিরে এসেছে। তাছাড়া পটার বিক্রি করে তারা যতটা লাভবান হবেন বলে আশা করছিলেন ততটা লাভের ভাগীদার তারা হতে পারেনি। খবর একটি ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 09:53 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

জুলাই ২৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম)- হ্যারি পটারকে নিয়ে উন্মাদনার কথা নতুন করে কিছু বলার নেই। সারা বিশ্বই মেতে উঠেছিলো পটারকে নিয়ে। ভারতে সেই উন্মাদনা এখন কমতির দিকে। সেদেশের বই বিক্রেতারা জানাচ্ছেন, পটারময় বাজার এখন আবার স্বভাবিক অবস্থায় ফিরে এসেছে। তাছাড়া পটার বিক্রি করে তারা যতটা লাভবান হবেন বলে আশা করছিলেন ততটা লাভের ভাগীদার তারা হতে পারেনি। খবর একটি ভারতীয় ওয়েবসাইটের। পটারের বিক্রি বাড়াতে ভারতীয় যেসব বইয়ের দোকান নির্ধারিত খুচরা মূল্যেরও কমে বই বিক্রি করছিলো তারা তাদের 'ডিসকাউন্ট অফার' প্রত্যাহার করে নিয়েছে। অনেক বইয়ের দোকানই নির্ধারিত ৯৭৫ রুপি খুচরা মূল্যের বিপরীতে ৬০০ রুপিতে বই বিক্রি করছিলো। তারা ভেবেছিলেন বইটির প্রচুর কাটতি তাদের এই ক্ষতি পুষিয়ে নিতে সাহায্য করবে। কিন্তু আদতে তা ঘটেনি। দিল্লিতে অবস্থিত 'দি বুকওয়ার্মে' এর ম্যানেজার শালিনি রোজ বলেন, "আমরা ৩৫০ কপি পটারের অর্ডার করেছিলাম, আশা করেছিলাম যে প্রথমদিন অন্তত ৩০০ কপি বিক্রি হবে। কিন্তু প্রথম দিন বিক্রি হয়েছে মাত্র ১৫০ কপি। বাকি বইগুলো এখনো বাক্সবন্দি অবস্থাতেই রয়ে গেছে। ফলে আমরা এখন আর বিশেষ মূল্য ছাড়ের সুযোগ বন্ধ করে দিয়েছি।" চন্ডিগরের ব্রাউজার অনলাইন স্টোর ও লাইব্রেরির প্রধান নির্বাহী কর্মকর্তা পঙ্কজ সিং বলেন, বইটি প্রকাশের দিন যে উন্মাদনা ছিলো তা এখন আর নেই। কলকাতার সিগাল বুকস্টোর এতদিন ৮০০ রুপির বই ৭৫০ রুপিতে বিক্রি করলেও এখন তারা শর্ত হিসাবে একটি কুইজে অংশগ্রহন বাধ্যতামূলক করেছে। ভারতে বইটির পরিবেশক পেঙ্গুইন জানায়, তারা ভারতে ২ লাখ ৬০ হাজার বই যোগান দেয়। সংস্থাটির বিপনন প্রধান হেমালি সোধি জানান, বইয়ের খুচরা বিক্রেতাদের কাছ থেকে নতুন করে আর চাহিদাপত্র না পাওয়ায় নতুন করে আর বইটি সরবরাহ করছি না। কিন্তু পটার ভক্তরা কিন্তু এসব নিয়ে মোটেই মাথা ঘামাচ্ছে না। দিল্লির কলেজ ছাত্রী বৃন্দা জাজু খুশি মাত্র ৭৩০ রুপিতে বইটি কিনতে পারায়। তার কাজিন বইটি কিনেছে মাত্র ৫৫০ রুপিতে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন ১৫৩০ ঘ.