২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যারি পটারকে একেবারে ছেড়ে যাচ্ছেন না রাউলিং

হ্যারি পটার ভক্তদের জন্য সুখবর। রাউলিং আর হ্যারি পটার লিখবেন না জেনে যাদের মন খারাপ তারা কিছুটা খুশি হতে পারেন এটা ভেবে যে রাউলিং একেবারে ছেড়ে যাচ্ছেন বালক যাদুকরকে। সিরিজের ৭টি বই আর চলচ্চিত্রগুলি নিয়ে একটা এনসাইকোপ্লিডিয়া বা বিশ্বকোষ প্রণয়নের কথা ভাবছেন তিনি। খবর ব্রিটিশ ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2007, 02:25 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

জুলাই ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হ্যারি পটার ভক্তদের জন্য সুখবর। রাউলিং আর হ্যারি পটার লিখবেন না জেনে যাদের মন খারাপ তারা কিছুটা খুশি হতে পারেন এটা ভেবে যে রাউলিং একেবারে ছেড়ে যাচ্ছেন বালক যাদুকরকে। সিরিজের ৭টি বই আর চলচ্চিত্রগুলি নিয়ে একটা এনসাইকোপ্লিডিয়া বা বিশ্বকোষ প্রণয়নের কথা ভাবছেন তিনি। খবর ব্রিটিশ ওয়েবসাইটের। ২১ জুলাই হ্যারি পটার সিরিজের সর্বশেষ বই 'হ্যারি পটার অ্যান্ড দি ডেথলি হ্যালোজ' প্রকাশিত হয়েছে। রাউলিং ভাবছেন সিরিজের এ থেকে জেড পর্যন্ত একটি বর্ণানুক্রমিক গাইড বা ক্ষুদ্র এনসাইক্লোপিডিয়া রচনা করে হ্যারিকে নিয়ে তার কাজ শেষ করবেন তিনি। এই বিশ্বকোষে ভক্তরা তাদর প্রিয় চরিত্রগুলি সম্পর্কে আরো বিস্তারিত জানার পাশাপাশি যাদুর দুনিয়া সম্পর্কেও অনেক খবরাখবর পাবে। রাউলিং বলেছেন যে হ্যারি পটার এনসাইক্লোপিডিয়ায় চরিত্রগুলি সম্পর্কে বিস্তারিত বিবরণ থাকবে যার অনেক কিছু তিনি বইতে লেখেননি বইয়ের আকার বড় হয়ে যাওয়ার আশংকায়। একই সঙ্গে যে চরিত্রগুলি 'ডেথলি হ্যালোজ' বইয়ে বেঁচে রয়েছে পরে তাদের অবস্থা কী হলো সে সম্পর্কেও তার কল্পনার বিবরণ দেবেন তিনি ওই বিশ্বকোষে। রাউলিং বলেন, "প্রাসঙ্গিক নয় বলে বইয়ে অনেক চরিত্রের অনেক বিষয় আমি বাদ দিয়ে গিয়েছি। এখানে সেগুলি বলা যেতে পারে।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২০১৮ ঘ.