ক্যাকটাস ভুবন
সময় ও সুযোগ হলেই বাবা আমাকে তার ছবি তোলার সঙ্গী করেন, বেড়াতে নিয়ে যান। এমনই করে একদিন বাবা আমাকে বললেন, ‘চলো আমরা আজ ক্যাকটাস ভুবনে ঘুরে আসি এবং কিছু ছবি তুলে আসি।’
আমি তো খুশিতে একলাফ দিলাম। আমার বাবা মনিরুল আলম পেশায় একজন ফটোগ্রাফার। ভ্রমণে বাবা ও আমার সঙ্গে যুক্ত হলেন আমার প্রিয় জিয়া চাচ্চু। আমরা জিয়া চাচ্চুর গাড়িতে করে সকাল ৭টায় যাত্রা শুরু করলাম কেরাণীগঞ্জের ক্যাকটাস ভুবনের উদ্দেশ্যে।
ছবি: মনিরুল আলম
কেরাণীগঞ্জ পৌঁছানোর পর প্রথমে আমরা ক্যাকটাস ভুবনে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। আমরা গুগল ম্যাপের সাহায্য নিলাম, কিন্তু রাস্তা খুঁজে পেতে সমস্যা হচ্ছিল। কিছুক্ষণ পর একজন লোককে পেলাম যিনি ক্যাকটাস ভুবন চেনেন। তাকে আমরা গাড়িতে তুলে নিলাম। তিনিই আমাদের ক্যাকটাস ভুবনে নিয়ে গেলেন।
ছবি: মনিরুল আলম
এই প্রথম আমি জানতে পারলাম ক্যাকটাসে নাকি বেশি পানি দিতে হয় না। আমিনুল চাচ্চু তাই প্রতিটি ক্যাকটাসের জন্য ছোট ছোট ঘর বানিয়েছেন। সেখানে ক্যাকটাসগুলো রাখেন যাতে বৃষ্টির পানি না লাগে।
ছবি: মনিরুল আলম
বাবা ও জিয়া চাচ্চু অনেক ছবি তুললেন ক্যাকটাসের। ক্যাকটাস ভুবনে শুধু ক্যাকটাসই না আরও অনেক ধরনের গাছ আছে। একটা পুকুরও ছিল, যেখানে অনেক রকমের মাছ আছে।। সেই গল্প আরেকদিন বলবো।
ছবি: মনিরুল আলম
মুরসালীন আবদুল্লাহ মেঘ: ষষ্ঠ শ্রেণি, কসমোপলিটান স্কুল অ্যান্ড কলেজ
| কিডজ পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |
