মেলায় কাজী তাহমিনার বই ‘প্রজাপতির গল্প’
বই: প্রজাপতির গল্প, লেখক: কাজী তাহমিনা, প্রচ্ছদ ও অলংকরণ: মানব, প্রকাশক: ময়ূরপঙ্খি, স্টল নাম্বার: ৭৬১-৭৬৩, মূল্য: ১৩০ টাকা
শুয়োপোকার পেটভর্তি ক্ষুধা আর ক্ষুধা। গপাগপ খেয়েদেয়ে নিজের শক্ত খোলসের ভিতর ওরা চুপটি করে দেয় এক ঘুম। পাক্কা দুই সপ্তাহ পর যখন ঘুম ভাঙে তখন ওরা আর শুয়োপোকা থাকে না।
জানতে চাও কার ডিম থেকে কী হয় শুয়োপোকাদের? চলো, ‘প্রজাপতির গল্প’ পড়ে জেনে নিই।
লেখক পরিচিতি: কাজী তাহমিনার জন্ম সিলেটে; বাড়ি ফরিদপুর। দুই মেয়ে ইনিয়ানা আর ইরাবতীর জন্যই শিশুতোষ লেখালেখির সূচনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ছাত্রী। এখন পড়াচ্ছেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে।
| কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |
