নীল পায়ের বুবি
পাখিটার নাম ব্লু ফুটেড বুবি, বৈজ্ঞানিক নাম, Sula nebouxii। দেখতে একদম ঈগলের মতো তবে পা দুটো হাঁসের মতো আর ঘন নীল বর্ণের। পাখিটা বাস করে আমেরিকার পশ্চিম উপকূলে। ক্যালিফোর্নিয়ার উপসাগর থেকে শুরু করে দক্ষিণে পেরু হয়ে একদম গ্যালাপোগাস আইল্যান্ড মানে যেখানে ডারউইন গিয়েছিলেন গবেষণা করতে সেখান পর্যন্ত এদের দেখা যায়। নীল রঙের পায়ের জন্য এ পাখিটাকে সবাই ব্লু ফুটেড বুবি বলে ডাকে।
নীল পেয়ে বুবিদের পুরো জীবনই কাটে সাগরের পানিতে। শুধু যখন ডিম পারতে হয় আর ডিম ফুটা বাচ্চাগুলোকে একটু বেড়ে তুলতে হয় তখন তারা মাটিতে আসে। মাটি না বলে পাথুরে খাঁজ বলাই বরং ভালো হবে। সমুদ্রের কাছে সেই কাজগুলোতেই তারা বাসা বানায় ডিম পারার জন্য।
বাকি জীবন বুবিরা শুধু মাছের পিছনেই উড়ে বেলায়। এমনিতে রাতের বেলা তারা ঘুমায়। সকাল হলেই ফুড়ুৎ করে উড়াল দেয় মাছের পিছনে পিছনে। কখনও কখনও মাছের ঝাঁকের পিছু নিয়ে মাঝ সমুদ্রেও চলে যায়।
এই মাছ যে শুধু বুবিদের পুষ্টির যোগান দেয় তা না। বুবিদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। আর এই মাছদের শরীর থেকেই আসে বুবিদের পায়ের নীল রঙ। কীভাবে? বুবিদের পায়ের নীল রঙের জন্য দায়ী ক্যারোটিনয়েড নামক এক ধরণের রঞ্জক পদার্থ। এই পদার্থের কারণেই আসলে বুবিদের পা নীল বর্ণের হয়। ক্যারোটিনয়েডের বুবিদের শরীরে আরেকটি কাজও আছে। এটি আসলে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে বুবিদের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। তাই একটি বুবির পা যত ঘন নীল হয় সে তত বেশি সুস্থ।
একটা বুবি একসঙ্গে তিনটা পর্যন্ত ডিম পারে। প্রাপ্ত বয়স্ক মেয়ে বুবিরা ছেলে বুবিদের থেকে একটু বড়সড় হয়। তবে গড়ে তাদের দৈর্ঘ্য হয় ৫ ফুটের মতো আর ওজন হয় সোয়া তিন পাউন্ড। আর তারা প্রতি ঘণ্টায় ২৪ মাইল বেগে উড়তে পারে।
ডিম ফুটে বাচ্চা হওয়ার পরে শিশু বুবিরা ২ মাস বয়স পর্যন্ত তারা বাবা মায়ের পরিচর্যায় থাকে। এরপর নিজেই নিজের দেখাশোনা করতে পারে।
