২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাজিক: জুড়ে দাও ছবিটি

একটা ছবিকে কেটে আবার জুড়ে দেওয়ার ম্যাজিক শিখবো আজকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাকসুদা আজীজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2015, 02:17 PM

Updated : 12 Oct 2022, 04:11 PM

আমরা জানি কোনো কিছুই অসম্ভব নয়। হ্যাঁ কথাটা সত্য। তুমি যদি মন থেকে কিছু করতে চাও তাহলে সেটা কিছুতেই অসম্ভব নয়। তবে অনেকে এমন বলে যে কোনো কিছু কেটে ফেললে জড়া দেওয়া কঠিন। যদি জোড়া লাগিয়েও ফেলো তবে জোড়ার দাগ থেকে যাবে। সেই দাগ মোছা প্রায় অসম্ভব।

ঠিক আছে, আমরা এই চ্যালেঞ্জটা নিলাম। আজ আমরা এমন একটি জাদু শিখবো যেখানে আমরা কেটে ফেলা ছবিকেও জোড়া দিয়ে দিতে পারি। এবং সবচেয়ে দারুণ বিষয় মোটেই জোড়ার দাগ থাকবে না। তাহলে চলো ঝটপট শিখে ফেল কীভাবে এই দারুণ কাজটি করা যায়।

যা যা লাগবে--

১। একটি লম্বা ছবি

২। একটা লম্বা খাম

৩। কাচি

যেভাবে করবো--

১। একটি লম্বা খামের দুই মুখ কেটে খুলে নেই।

২। ছবির মতো করে খামের পেছনের দিকটা কেটে নেই।

৩। এবার খামের ভিতরে ছবিটাকে এমনভাবে ভরি যেন ছবিটা আসলে খামের বাইরে থাকে। পেছনের কাটাটা আমরা এই কাজেই ব্যাবহার করবো।

৪। এইবার আমরা খামটার মাঝ বরাবর কচ করে কেটে ফেলবো। তবে, সাবধান! পিছনের ছবি যেন না কাটে শুধু উপরের খামটাই কাটে।

৫। এবার একটু হাত নাড়িয়ে মন্ত্র পড়ার ভান করো। ভাবখানা এমন যেন তুমি সত্যিই ছবিটাকে জোড়া লাগাচ্ছও। এর পরে সুন্দর করে বের করে আনো তোমার ছবিটা। দেখবে সেটা একদম ঠিকঠাক আছে।

৬। সবাইকে ধরে ধরে দেখতে দাও ছবিটায় যে মোটাই জোড়া দেখা যাচ্ছে না। 

এই জাদুটি খুব সহজ ও মজার। তুমি বন্ধুদের মধ্যে এই জাদুটি দেখাতে পারো। তবে তোমার দর্শক যেন খুব বেশি না হয়। যেহেতু জাদুর সরঞ্জাম তেমন বড় আকৃতির নয়। একটু দূর থেকে এটি দেখে তেমন মজা পাওয়া যাবে না। তাহলে সব রেডি করে দেখিয়ে দাও তোমার জাদু।