অ্যাপ রিভিউঃ রিদমিক মিউজিক
সুরের মূর্ছনা কার না ভালো লাগে? আমরা সবাই গান শুনতে পছন্দ করি। আমাদের মধ্যে অনেকেই কিন্তু গান নিয়ে পড়াশোনাও করে। তুমি কি জানো, সুরকে কিন্তু বিভিন্ন বিশেষ চিহ্নের সাহায্যে লিখেও প্রকাশ করা যায়? তুমি নিজে যদি কোনো বাদ্যযন্ত্র বাজানো শিখে থাকো, তাহলে তুমিও জানো এসব।
পর্তুগালের কিছু খুদে ডেভেলপারদের একটি দলের নাম ‘ইনসিগনিও ল্যাবস’। তারা এই সুর নিয়েই একটা চমৎকার অ্যাপ তৈরি করে ফেলেছে। ‘রিদমিক ভিলেজ’ নামের এই অ্যাপের মাধ্যমে তারা সুর সম্পর্কে আরও জানার পাশাপাশি তাদের দক্ষতাও শানিয়ে নিতে পারছে। আমরাও চলো দেখে নেই কী আছে এই এ্যাপে--
অন্য সব কিছুর মতোই সুরেরও একক রয়েছে। ইংরেজিতে একে বলা হয় ‘নোট’। এর রয়েছে বিভিন্ন রকমভেদ- যেমন পূর্ণ নোট, অর্ধ নোট, বিরতি ইত্যাদি। এদের সবগুলোর প্রতীক শিশুরা শিখতে পারছে অ্যানিমেশনের মাধ্যমে এই অ্যাপে। এছাড়াও রয়েছে বিভিন্ন অনুশীলনী- যেগুলো বেশ মজার।
১। রিদমিক পাজল:
এ খেলায় ধাঁধাঁর মাধ্যমে নতুন সুরের নোট তৈরি করা হয়।
২। লিসেন অ্যান্ড ড্রাম ইট:
এ খেলায় একটি ছন্দ অনুসরণ করে সঠিক সময়ে ড্রাম বাজাতে হয়। ১৬টি বাদ্যযন্ত্র দেওয়া আছে এখানে, এই সব বাদ্যযন্ত্র খেলতে প্রতিটিকে আনলক করতে হবে।
৩। ফায়ার ড্যান্স:
এ খেলায় সুরের নোটের চিহ্নগুলো নেচে বেড়ায় এলোমেলোভাবে। চ্যালেঞ্জটি হল, সঠিক সময়ে ঠিক বাদ্যযন্ত্রটিতে আঘাত করতে হবে!
৪। বাফালো রান:
এ খেলায় একটা ছন্দ বাজিয়ে শুনানো হয়। নোট চিহ্ন দেখে বুঝতে হবে কোন সিকোয়েন্সটি মিলবে এর সঙ্গে।
৫। সেভ দ্যা রিদমিকস:
পরিবর্তনযোগ্য দক্ষতা লেভেল:
খুব সহজ, সাধারণ এমনকি চাইলে খুব কঠিন করেও ইউজার খেলতে পারবে গেমটি। একেকজনের দক্ষতা একেকরকম, এ কারণে এ ফিচারটি বেশ গুরুত্বপূর্ণ।
একই সঙ্গে পিসি এবং ম্যাকে:
আইপ্যাড, আইফোনে তো পাওয়া যাবেই, উইন্ডোজ পিসি এমনকি অ্যাপল ম্যাকিন্টোশেও পাওয়া যাচ্ছে এই অ্যাপটি, তাই সবার জন্যই বেশ সহজ এটি হাতে পাওয়া।
আসল বাদ্যযন্ত্রের সঙ্গে বাজানোর সুযোগ:
ইন-অ্যাপ পারচেজ এবং পূর্ণ ভার্সন:
রিদমিক ভিলেজ অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করা যাবে। এছাড়াও কেউ যদি পূর্ণ ভার্সন ব্যবহার করতে যায় তাহলে মাত্র ০.৯৯ ডলার খরচ করতে হবে তাকে, তাই বেশ সস্তাই বলতে হবে এটাকে।
ইউটিউব ভিডিও:
ইউটিউবে রয়েছে অ্যাপটির অফিসিয়াল ট্রেলার, যেখানে অ্যাপের সাধারণ ফিচারগুলোর পাশাপাশি ইউজারকে আসল বাদ্যযন্ত্র ব্যবহার করতে দেখা যায়।
অ্যাপের ভাল দিক:
১। সুর শিক্ষার অসাধারণ গেম
২। লিখন সঙ্গীতের মজার মজার চিহ্ন
৩। একাধিক প্রোফাইলে খেলার সুবিধা
৪। ১৬ টি বাদ্যযন্ত্র আনলকের সুযোগ
৫। আসল বাদ্যযন্ত্র ব্যবহারের সুযোগ
অ্যাপের অনুন্নত দিক:
ট্যাবলেট ডিসপ্লে। কালো বারগুলো উন্নত করা হলে ভালো হয়।
এখনও সম্পূর্ণভাবে নিখুঁত না হলেও, অ্যাপের আইডিয়াটি চমৎকার। তাই তোমরা যারা সঙ্গীত ভালোবাসো তারা অ্যাপটি আজই নামিয়ে খেলতে পারে।
