২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

মারা যাওয়া তিনজন ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন।

হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Sep 2026, 06:03 PM

Updated : 25 Sep 2026, 06:03 PM

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫ জন। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬৪ জনের শরীরে।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়াল ৯৮৩ জনে। নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১০১ জনের।

অপরদিকে হাম নিয়ে হাসপাতালে রোগী বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত এক দিনে মারা যাওয়া তিনজন ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন।

হামের উপসর্গে মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৪৩ জন মারা গেছে ঢাকা বিভাগে।

এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭৩ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৮, চট্টগ্রামে ৭৮, বরিশালে ৬০, খুলনায় ৪৩ ও রংপুর বিভাগে ১৫ জন মারা গেছে।

হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ৩৫০ জন, চট্টগ্রামে ২৬৬, সিলেটে, বরিশালে ১০০, খুলনায় ১০৫, ময়মনসিংহে ৫৬, রাজশাহীতে ৪৩ ও রংপুরে ১৩ জন।

গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না। কেবল হাসপাতালে আসা বা ভর্তি রোগীর তথ্য নথিভুক্ত করা হয়।