০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৮৮

চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়াল ১১৩ জনে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Sep 2026, 06:42 PM

Updated : 17 Sep 2026, 02:55 AM

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জনের প্রাণ গেছে; এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৮ জন।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু প্রাণহানি বেড়ে দাঁড়াল ১১৩ জনে। আর হাসপাতালে ভর্তি রোগী হয়েছে ৪১ হাজার ৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এইডিস মশাবাহিত এ রোগে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০২ জন, দক্ষিণ সিটিতে ১৪৯ জন ভর্তি হন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ১৭৬ জন হাসপাতালে ভর্তি হন।

এ ছাড়া বরিশাল বিভাগে ১৭০ জন, চট্টগ্রাম বিভাগে ১২৩ জন, খুলনায় ১৬৩ জন ও ময়মনসিংহে ৫০, রংপুরে ৬ জন ও রাজশাহীতে ৪৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।