২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১৬

এ বছর মশাবাহিত এ রোগে আক্রান্তদের মধ্যে ৪৪ জনের মৃত্যু হল।

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১৬
ফাইল ছবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2025, 06:18 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। 

এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪৪ জনের মৃত্যু হল।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪১৬ জন রোগী। নতুন এসব রোগী নিয়ে এ বছর ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৯৮ জন।

আগের ২৪ ঘণ্টায় যিনি মারা গেছেন তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার পর্যন্ত ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে, ১৬৫ জন।

এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৯৪ জন, ঢাকা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, খুলনা বিভাগে ১৮ জন এবং রাজশাহী বিভাগে ৫১ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩১৩ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৪৬ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯৬৭ জন।

দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।