২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৫১২ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণহানির তথ্য নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Sep 2026, 06:55 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১২ জন। এ সময়ে কারও মৃত্যু হয়নি।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৪০ হাজার ৪৪ জনে। আর প্রাণ গেছে মোট ১১১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এইডিস মশাবাহিত এ রোগে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৭২ জন, দক্ষিণ সিটিতে ৬৭ জন ভর্তি হন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ১০১ জন হাসপাতালে ভর্তি হন।

এ ছাড়া বরিশাল বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৯ জন, খুলনায় ৭২ জন ও ময়মনসিংহে ৫৭ এবং রংপুরে ১৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।