০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু

হামের লক্ষণ নিয়ে ২৪ ঘণ্টায় দেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৩ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2026, 04:49 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এই সময়ে দেশে হাম শনাক্ত হয়েছে ২৪৩টি নমুনায়।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়, সারাদেশে ১৫ মার্চ থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১৯ জনে।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২১৪ জন ঢাকায় মারা গেছেন; আর ৮৫ জনের প্রাণ গেছে রাজশাহী বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৮ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন। এরমধ্যে ১ হাজার ৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৪০৩ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ১৭ জন ভর্তি হয়েছেন রংপুরে।

এ নিয়ে দেশে হামের উপসর্গ থাকা রোগীয় সংখ্যা দাঁড়াল ৭৬ হাজার ৮৭৬ জনে। আর হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৫০৩টি নমুনায়।