০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু, ভর্তি হাজারের বেশি

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট ১০০৯ জনের মৃত্যু হল।

হামের উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু, ভর্তি হাজারের বেশি
ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 05:15 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

দেশে গত একদিনে হামের উপসর্গ থাকা আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ২৯ জন হাম রোগী শনাক্ত হয়েছে বলে তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের। 

সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট ১০০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১০০ জন। উপসর্গ নিয়ে ৯০৯ জনের মৃত্যু হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।

অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩ জন, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে একজন করে মারা গেছে। 

হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৪০৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৫৭ জন।

এছাড়া রাজশাহীতে ৯৩, চট্টগ্রামে ৬৬, বরিশালে ৫৭, ময়মনসিংহে ৭৭, খুলনায় ৩৮ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৬৫ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ১ হাজার ১১২ জন।

ঢাকা বিভাগে ভর্তি ৩৬৪ জন, রাজশাহীতে ৩১, সিলেটে ১৫৩, চট্টগ্রামে ২৬২, বরিশালে ১১৬, ময়মনসিংহে ৮২, খুলনায় ৯০, রংপুরে ১৪ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ থাকা মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জন। তাদের মধ্যে হাসপাতাল ভর্তি হন ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন। 

ভর্তি রোগীদের মধ্যে ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন হাসপাতাল ছেড়েছেন।

অন্যদিকে একইসময়ে হাম শনাক্ত হয়েছে এমন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৩৩ জন।