২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে

হাসপাতালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এ পরীক্ষা বিনামূল্যে করা যাবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2025, 06:30 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু শনাক্তের এনএস-ওয়ান (NS-1) পরীক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে, দেশের সব সরকারি হাসপাতালে জরুরি বিভাগ, অন্তঃবিভাগ এবং বহির্বিভাগে রেজিস্ট্রেশন করা রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এনএস-ওয়ান পরীক্ষা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বিনামূল্যে করার বিষয়ে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে।

এ অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগ, অন্তঃবিভাগ ও বহির্বিভাগে রেজিস্ট্রেশন করা রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এ পরীক্ষা বিনামূল্যে করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ৭৭০ জন রোগী। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৪৩ জনের।