২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের সেই ক্লিনিকে তালা

অবহেলায় নবজাতক ও প্রসূতির মৃত্যুর অভিযোগে একটি নার্সিং হোম বন্ধ করে দিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 03:14 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

নারায়ণগঞ্জ, অগাস্ট ০৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবহেলায় নবজাতক ও প্রসূতির মৃত্যুর অভিযোগে একটি নার্সিং হোম বন্ধ করে দিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। রোববার দুপুরে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন ট্রেড লাইসেন্স ও নিবন্ধন সনদ না থাকায় নারায়ণগঞ্জের বন্দর উজেলার জিয়াসমিন সুমি নার্সিং নামের ক্লিনিকটিতে তালা দেন। গত ২৮ জুলাই এ নার্সিং হোমে এক নবজাতকের মৃত্যু হয়। প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিন দিন পর ওই ক্লিনিকে মায়েরও মৃত্যু হয়। প্রসূতির পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসা ও অবহেলায় তাদের মৃত্যু হয়েছে। শাহাদাৎ হোসেন সাংবাদিকদের বলেন, ক্লিনিকটির মালিক জিয়াসমিন সাইনবোর্ডে ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ এবং প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসক হিসেবে নিজেকে উল্লেখ করেছেন। আসলে তিনি নার্সিং পেশার উপর ছয় মাসের কোর্স করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্্রে স্বাস্থ্য সহকারী হিসেবে কাজ করছেন। ক্লিনিকের ট্রেড লাইসেন্স ও নিবন্ধন সনদ চাইলেও তিনি তা দেখাতে পারেনি। তাই ক্লিনিকটি বন্ধ করে দেওয়া হয়েছে, বলেন শাহাদাৎ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১১৩ ঘ.