২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেশি টিভি দেখলে মুটিয়ে যায় শিশু!

২ থেকে ৪ বছর বয়সী যেসব শিশু টেলিভিশন দেখে বেশি সময় কাটায় ১০ বছর বয়সের মধ্যে তাদের কোমরের মাপ বেড়ে যেতে পারে বা তাদের মুটিয়ে যাওয়ার ঝুঁকি বেশি বলে জানিয়েছেন গবেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 01:11 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

লন্ডন, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২ থেকে ৪ বছর বয়সী যেসব শিশু টেলিভিশন দেখে বেশি সময় কাটায় ১০ বছর বয়সের মধ্যে তাদের কোমরের মাপ বেড়ে যেতে পারে বা তাদের মুটিয়ে যাওয়ার ঝুঁকি বেশি বলে জানিয়েছেন গবেষকরা। কানাডিয়ান এক গবেষণায় দেখা গেছে, প্রতি সপ্তাহে এক ঘন্টা বেশি টিভি দেখলে কোমরের মাপ ১ মিলিমিটার করে বেড়ে যেতে পারে এবং পেশীশক্তি কমতে পারে। ১ হাজার ৩১৪ জন শিশুর টিভি দেখার অভ্যাস বিশ্লেষণ করে এ ফল জানিয়েছেন গবেষকরা। যুক্তরাজ্যের ‘বায়োমেড সেন্ট্রাল জার্নালে’ গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে শিশুদের দিনে ২ ঘন্টার বেশি টিভি না দেখার পরামর্শ দিয়েছেন গবেষকরা। তারা জানান, গবেষণার শুরুতেই তারা দেখছেন, শিশুরা গড়ে সপ্তাহে ৮ দশমিক ৮ ঘন্টা টিভি দেখে। গবেষণায় আরো দেখা গেছে, সাড়ে ৪ বছরের ১৫ শতাংশ শিশু সপ্তাহে ১৮ ঘণ্টার বেশি টিভি দেখে। সাড়ে চার বছরে ১৮ ঘণ্টা টিভি দেখার প্রভাব সম্পর্কে গবেষণায় বলা হয়, এ অভ্যাসের কারণে ১০ বছর বয়সে এসব শিশুর কোমরের মাপ অতিরিক্ত ৭ দশমিক ৬ মিলিমিটার বেড়ে যেতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০৬ঘ.