২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুষ্টি ব্যবস্থাপনায় সমন্বিত কর্মসূচি

মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে সঠিক পুষ্টি ব্যবস্থাপনার জন্য সমন্বিত একক কার্যক্রম শুরু করেছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 03:49 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে সঠিক পুষ্টি ব্যবস্থাপনার জন্য সমন্বিত একক কার্যক্রম শুরু করেছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান। পুষ্টি ব্যবস্থাপনায় বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি ও বেসরকারি সংস্থার স্বাস্থ্যসেবা কর্মসূচির সমন্বয়ে ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস (এনএনএস) নামে এই কার্যক্রম শুরু হয়েছে। এতে শিশুদের খাবার, বৃদ্ধি পরিবীক্ষণ, আচরণগত পরিবর্তন, গর্ভবতী মায়েদের সেবা, ভিটামিন এ, ডায়রিয়া আক্রান্তদের জিংক ব্যবহার, কৃমিনাশক ওষুধ, আয়োডিন ঘাটতি, পুষ্টি প্যাকেট বিতরণ, অপুষ্টির চিকিৎসা প্রভৃতি অর্ন্তভুক্ত করা হয়েছে। সোমবার বিকালে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল মিলনায়তনে এক সেমিনারে এ তথ্য জানায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান। সেমিনারের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. হুমায়ুন কবির বলেন, “স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টিখাত উন্নয়ন কর্মসূচি ২০১১-১০১৬ তে পুষ্টি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সমন্বিতভাবে করা এই কর্মসূচি পুষ্টিখাতের উন্নয়নে কার্যকর ভুমিকা রাখবে। কারণ এতে চিকিৎসার সবক্ষেত্রে পুষ্টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।” ডা. সুভাস কুমার সাহার সভাপতিত্বে সেমিনারে কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন ডা. মো. এখলেসুর রহমান ও ডা. এস এম মোস্তাফিজুর রহমান। জেলা, উপজেলা, ইউনিয়ন, কমিনিউনিটি ক্লিনিক পর্যায়ে এ কার্যক্রম চলবে বলে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএইচ/২১৪৭ ঘ.