চকোলেট স্লিম করে!
যেসব মানুষ নিয়মিত চকোলেট খায় তারা হালকা পাতলা গড়নের হয়ে থাকে। নতুন একটি গবেষণায় এ বিষয়টিই উঠে এসেছে।
ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যেসব মানুষ নিয়মিত চকোলেট খায় তারা হালকা পাতলা গড়নের হয়ে থাকে। নতুন একটি গবেষণায় এ বিষয়টিই উঠে এসেছে।
স¤প্রতি যুক্তরাষ্ট্রে প্রায় ১ হাজার লোকের খাদ্যাভ্যাস, ক্যালোরি গ্রহণ ও শরীরের উচ্চতা, ওজন (বিএমআই) বিষয়ক একটি গবেষণা থেকে এ তথ্য পাওয়া যায়।
গবেষণাটিতে বলা হয়েছে, যেসব লোক সপ্তাহে কয়েকবার চকোলেট খায় তারা অন্যদের চেয়ে অর্থাৎ যারা কখনো সখনো চকোলেট খায় তাদের চেয়ে পাতলা গড়নের হয়ে থাকে।
চকোলেটে প্রচুর পরিমানে ক্যালোরি থাকলেও চর্বি সংশ্লেষক খাবারের চেয়ে মুটিয়ে যাওয়ার উপাদান কম থাকে বলে বিজ্ঞানীরা মনে করেন।
‘আর্কাইভস অব ইন্টারনাল মেডিসিন’ এ প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মিত চকোলেট খেলে বিএমআই কমে।
এর আগেও গবেষণায় চকোলেটকে স্বাস্থ্যের জন্য ভাল বলা হয়েছে। কয়েকটি গবেষণায় চকোলেটকে হৃদপিণ্ডের জন্যও উপকারী বলে উল্লেখ করা হয়।
তবে কিছু কিছু চকোলেট রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা পরিবর্তনে ভূমিকা রাখে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১০০৯ ঘ.
